News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক হিংসায় উত্তপ্ত আড়ালিয়া, আতেঙ্ক জনগণ

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত আড়ালিয়া, আতেঙ্ক জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ ১৮’র ভোট মাহেন্দ্র ক্ষনে৷ পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াইয়ে উত্তপ্ত হচ্ছে রাজনৈতির পারদ৷ রেশন কার্ড বন্দক দেওয়াকে কেন্দ্র করে সি পি এম ও বিজেপি’র রক্তক্ষয়ী সংঘর্ষ৷ আড়ালিয়া সংঘর্ষে জড়িয়ে উভয় দলীয় কর্মীরা অল্পবিস্তর আহত হয়েছেন৷ ছোট একটি ঘটনাকে সংকীর্ণ রাজনীতিতে জড়িয়ে জাত্যাভিমানে পরিণত করা হয়েছে৷ সোমবার সকাল থেকেই উত্তেজনা প্রশমিত হতে দেখে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ৷ বিজেপি ও সি পি এম উভয় দলীয় নেতারা মিছিল, বিক্ষোভ গড়ে তোলে এলাকায়৷ জানা গিয়েছে দুই পক্ষ থানায় সুষ্ঠ বিচারের দাবী জানিয়ে মামলা করেছেন৷ ১৩ প্রতাপগড়ের সি পি এম দলের বিধায়ক রামু দাস, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল এলাকায় ঘুড়ে বিজেপি’র বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ বিধায়ক রামু দাস অভিযোগ করেছেন, বিজেপি’র উগ্ণ ভাবনার প্রসার হয়েছে বামপন্থী সমর্থককে মারধোর ও খুনের চেষ্টায়৷ হেল্লাল মিয়া সি পি এম সমর্থক হওয়ায় খুনের চেষ্টা করা হয়েছে৷ অন্যদিকে সদর জেলা বিজেপি সভাপতি মানিক দাস ও সংখ্যালঘু মোর্চার নেতৃত্বকে নিয়ে আড়ালিয়া বিক্ষোভ মিছিল করেছেন৷ মানিক দাস অভিযোগ করেছেন, সি পি এম ক্ষমতা হারানোর ভয়ে নাশকতা চালাচ্ছে৷ রাতের অন্ধকারে জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা ভোটের মুখে সফল হবেনা৷ তাঁর দাবী, সচেতন আড়ালিয়াবাসী মোক্ষম জবাব দেবেন বামেদের ভোটবাক্সে৷ গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top