News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও প্রকাশ্যে বিশালগড়ে চলল গুলি, পুলিশ ধৃতরাষ্ট্র
Image

আবারও প্রকাশ্যে বিশালগড়ে চলল গুলি, পুলিশ ধৃতরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ নভেম্বর৷৷ গত শনিবারের পর ফের আরেক বার প্রকাশে দিবালোকে কে বা কারা একটি একটি চা-মিষ্টি দোকান কে লক্ষ্য করে গুলি চালায়৷ গুলির আঘাত থেকে অল্পেতে প্রাণে বাঁচলেন দোকান কর্মচারী সহ কাষ্টমার৷ সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে আগরতলা- সাব্রুম জাতীয় সড়কের বিশালগড় হাসপাতালের সন্নিকটে৷ প্রসঙ্গত, বিশালগড় গুলির আতঙ্কে দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে দুয়ানোর চিহ্ণ৷ সোমবার দুপুর দেড়টা নাগাদ কে বা কারা আচমকা বিশালগড় অফিসটিলা মহকুমা হাসপাতাল সংলগ্ণ শ্যামল সাহার চা মিষ্টির দোকানকে লক্ষ্য করে গুলি ছুড়ে৷ সেই সময় দোকানে কাষ্টমার ছিল অনেক৷ দোকানের কারিগর তখন দোকানের সামনে বসে রুটি বানাচ্ছিল৷ হঠাৎ দোকানের সামনে একটি পিলারের মধ্যে বিকট শব্দ হয়ে কি জানি মাটির মধ্যে পড়ে৷ তারপর কর্মচারী লক্ষ্য করে দেখে এক রাউন্ড গুলি মাটিতে পরে আছে৷ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে গোটা চত্বরে৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ এসে গুলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ প্রশ্ণ হচ্ছে নির্বাচন যতই সামনে আসছে আতঙ্ক ততই বিরাজ করছে অফিসটিলা সহ গোটা বিশালগড়ে৷
একাংশ জনমনের দাবী বিএসএফ ক্যাম্পে আজ ফায়ারিং হয়েছে৷ হয়তবা ফায়ারিং থেকেই গুলিছুটে আসতে পারে অফিসটিলা৷ প্রশ্ণ হচ্ছে বুলেটের সাইজ দেখে মনে হয় না সেটি বিএসএফ জওয়ানদের ছোঁড়া গুলি৷ পুলিশ এর আগেও এব্যাপারে কোন উদ্যোগ হাতে নেয় নি বলে অভিযোগ৷ গত শনিবারের পর আজ আবার গুলি বর্ষন, নির্বিকার প্রশাসন৷ পর পর দুই দিনের এই গুলি বর্ষনে অল্পেতে প্রাণে রক্ষা পায় দোকান মালিক সহ সাধারণ জনগন৷ এলাকাবাসীদের দাবী অফিসটিলা থেকে বিশালগড় গকুলনগরস্থিত বিএসএফ ক্যাম্প বহুহূরে অবস্থিত৷ মনে করা, হচ্ছে ২০১৮ বিধানসভা নির্বাচনের পার্ক মূহুর্তে রাজনৈতিক বিষ ছড়ানোর এটি একটি নতুন কৌশল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top