News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাট ভোটে একসঙ্গে লড়াই করবে কংগ্রেস এবং পতিদার অনামত আন্দোলন সমিতি
Image

গুজরাট ভোটে একসঙ্গে লড়াই করবে কংগ্রেস এবং পতিদার অনামত আন্দোলন সমিতি

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): মোদী-অমিত শাহকে রুখতে গাঁটছড়া! গুজরাট ভোটে একসঙ্গে লড়াই করবে কংগ্রেস এবং পতিদার অনামত আন্দোলন সমিতি। এই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই নির্বাচনী আসন সমঝোতা নিয়ে বিবাদে জড়াল কংগ্রেস এবং পিএএএস। রবিবার রাতে কংগ্রেস ৭৭ আসনে নির্বাচনী প্রার্থীর নাম ঘোষণার পরই আমেদাবাদ এবং সুরাটে ঝামেলায় জড়ায় দুই দল। কংগ্রেস অফিসের সামনেই বিক্ষোভ দেখায় পতিদাররা। দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতি পর্যন্তও হয়। গুজরাটে কংগ্রেসের সভাপতি ভরতসিন সোলাঙ্কির বাড়ির সামনেও বাক বিতণ্ডায় জড়ান পতিদার নেতা দীনেশ প্যাটেল। ঘোষিত তালিকায় ৭৭ জন্য প্রার্থীর মধ্যে নাম আছে মাত্র ৩ জন পতিদারের, এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ পিএএএস কর্মীরা।
এনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় পতিদার নেতা দীনেশ প্যাটেল জানিয়েছেন, আমরা কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করব। যেভাবে ওরা নিজেদের দায়িত্ব থেকে পিছুপা হচ্ছে তাতে আগামী দিনে ওদের সমর্থনের কথা ভেবে আরও দেখব আমরা। কংগ্রেস নিয়ে গুজরাটের মানুষের আরও ভাবা উচিত বলেও মন্তব্য করেছেন পতিদার নেতা দীনেশ প্যাটেল। একইসঙ্গে দলের প্রার্থী মনোনয়ন জমা না করার নির্দেশও দিয়েছেন তিনি। আর যদি দলীয় প্রার্থীর নির্দেশ অমান্য করেন, তাহলে তাদের বিরুদ্ধেও প্রতিবাদের হুমকি দিয়েছেন এই বিদ্রোহী নেতা।
এদিন পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দীনেশ প্যাটেল। প্রভাব খাটিয়ে আমাদের গ্রেফতার করানো হচ্ছে। পুলিশ আমাদের মেরে ফেলতে চাইছে। আমরা জীবনসঙ্কটে রয়েছি, এএনআইকে এই কথাই জানিয়েছেন পিএএএস নেতা দীনেশ। যদিও পতিদারদের সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলেই দাবি করেছেন কংগ্রেস নেতা ভরতসিন সোলাঙ্কি। উল্লেখ্য, আজ রাজকোটে কংগ্রেস ও পিএএএস-র মধ্যে আসন সমঝোতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন পতিদার নেতা হার্দিক প্যাটেল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top