News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনিরপেক্ষতাই ইন্দিরা গান্ধীর একমাত্র ধর্ম ছিল : সোনিয়া
Image

ধর্মনিরপেক্ষতাই ইন্দিরা গান্ধীর একমাত্র ধর্ম ছিল : সোনিয়া

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স): ইন্দিরা গান্ধীর একটিই ধর্মে বিশ্বাস করতেন দেশের সব নাগরিকই মাতৃভূমির সমান সমাদৃত সন্তান। জন্মশতবার্ষিকীতে প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করলেন সোনিয়া গান্ধী।
ইন্দিরা গান্ধীকে দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে কংগ্রেস সভানেত্রী জানান, তিনি ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করেছেন। তিনি সেই সব শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন, যারা ধর্ম ও জাতপাতের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল।
প্রয়াত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১ সফদরজঙ্গ রোডে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সনিয়া গান্ধীর বলেন, তাঁর কাছে (ইন্দিরা) একটাই ধর্ম ছিল, যা তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। তা হল—সব ভারতীয়ই মাতৃভূমির সমান সমাদৃত সন্তান।
সোনিয়া জানান, ইন্দিরা গান্ধী কখনই নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেননি। সর্বদা কায়েমি স্বার্থ বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিলেন। বলেন, তিনি ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছেন। যারা ধর্ম ও জাতপাতের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ছিল ইন্দিরা গান্ধীর লড়াই। তিনি ভারতের উচ্চ বৈচিত্র্যকে তুলে ধরেন। দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দিককে তুলে ধরেন।
কংগ্রেস সভানেত্রী জানান, গরিব ও দুর্বল যেখানেই শোষিত হয়েছে, তাঁদের অধিকার খর্ব হয়েছে, ইন্দিরা গান্ধী রুখে দাঁড়িয়েছেন। সোনিয়া বলেন, ইন্দিরা গান্ধীকে ‘লৌহমানবী’ বলে উল্লেখ করা হত। তবে, লোহা শুধুমাত্র তাঁর চরিত্রের একটি অংশ মাত্র। সেইসঙ্গে তাঁর মধ্যে মানবতা, উদারতাও প্রচুর ছিল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top