News Flash

  • Home
  • Uncategorized
  • শিলচরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মঙ্গলবার মণিপুরে
Image

শিলচরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মঙ্গলবার মণিপুরে

শিলচর (অসম) ২০ নভেম্বর (হি.স.) : নদী উৎসব ‘নমামি বরাক’-এর সমাপন অনুষ্ঠানে শিলচর এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন বেলা প্রায় বারোটা নাগাদ অরুণাচল প্রদেশ থেকে বায়ুসেনার বিশেষ বিমানে দক্ষিণ অসমের শিলচরে এসেছেন।
এখানে এসে নমামি বরাক-এর কেন্দ্রীয় উৎসবস্থলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শিলচর থেকে রাষ্ট্রপতি যাবেন গুয়াহাটি। সেখানে গুয়ায়াটি বিশ্ববিদ্যালয়ের এখ অনুষ্ঠানে বক্তৃতা পেশ করবেন তিনি। রাজভবনে রাত কাটিয়ে আগামীকাল ২১ নভেম্বর যাবেন মণিপুর। মণিপুরের রাজধানী ইমফলে রাষ্ট্ৰপতি উদ্বোধন করবেন নৰ্থ-ইস্ট ডেভেলপমেন্ট সামিট। তাছাড়া মণিপুরের পরম্পরাগত সাংহাই উত্‍সবেরও উদ্বোধন করবেন রাষ্ট্রপতি কোবিন্দ। পরের দিন ২২ তারিখ তিনি পরিদৰ্শন করবেন আইএনএ যুদ্ধস্মারক এবং সংগ্ৰহালয়।
এখানে উল্লেখ করা যেতে পারে, বরাক উপত্যকার কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং নদীপথে বাণিজ্য প্রসারের উদ্দেশ্যে গত ১৮ তারিখ থেকে শুরু হয়েছে নমামি বরাক উৎসব। গোটা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে সরকারি উদ্যোগে। উৎসবকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণ অসমে ব্যাপক উচ্ছ্বলতা সৃষ্টি হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন পার্শ্ববর্তী মণিপুর, ত্রিপুরা, মিজোরামের বহু সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সদস্যরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top