News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
Image

ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : ২০১৭ সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নেতৃ্ত্বে এক আন্তর্জাতিক জুরি মনমোহন সিংকে সর্বসম্মতভাবে এবছরের পুরস্কার প্রাপক হিসেবে নির্বাচিত করে।
জানা গিয়েছে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতকে নেতৃত্বদান দিয়ে অর্থনৈতিক ও সামাজিক মানোন্নয়ন ঘটানো, বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রতিবেশী রাষ্ট্র সহ বিশ্বের প্রথমসারির দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সর্বোপরি জাতি-ধর্ম নির্বিশষে দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার জন্য চলতি বছরের ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কার মনমোহন সিংকে দেওয়া হচ্ছে।
ট্রাস্টের সচিব সুমন দুবে জানান, মনমোহন সিং হলেন তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দুটি মেয়াদ পূর্ণ করেছেন। তাঁর জমানায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর হয়েছিল। একইসঙ্গে কোপেনহ্যাগেন জলবায়ু পরিবর্তন চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এবং দেশের অর্থমন্ত্রী থাকাকালীনও বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছিলেন মনমোহন। যার ফলে, দেশের আর্থিক বৃদ্ধির হার নতুন উচ্চতায় পৌঁছায়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top