News Flash

  • Home
  • Uncategorized
  • ইডেনে তৃতীয় দিনে চালকের আসনে শ্রীলঙ্কা, চা পান বিরতি পর্যন্ত দুই উইকেটে ১১৩ রান
Image

ইডেনে তৃতীয় দিনে চালকের আসনে শ্রীলঙ্কা, চা পান বিরতি পর্যন্ত দুই উইকেটে ১১৩ রান

কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : ভারতের ১৭২ রানের প্রথম ইনিংসের জবাবে ২৫ ওভারেই শতরানের গণ্ডি পেরোল সিংহলী ব্যাটসম্যানরা৷ চা পান বিরতি পর্যন্ত দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর ১১৩৷ ৪৮ রান করে পিচে রয়েছেন থিরিমানে৷ ৩১ রানের ইনিংস খেলে তাঁক যোগ্য সংগত দিচ্ছেন ডানহাতি ম্যাথিউজ৷ ডান-বাম জুটিতে এল ৭৯ রান৷ আট উইকেটের পুঁজি নিয়ে ভারতের প্রথম ইনিংসের থেকে শ্রীলঙ্কা পিছিয়ে ৫৯ রান৷ ভারতের হয়ে ভুবনেশ্বর দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরালেও থিরিমানে-ম্যাথিউজ জুটির সামনে দাগ কাটতে ব্যর্থ অশ্বিন-শামিরা৷ সবুজ ঘাসের উইকেটে বল হাতে আড়াই দিনের ছোট ছোট সেশনে আগুন ঝরিয়ে পূজারা- অশ্বিনদের চিন মিউজিকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন লাকমল-সনকারা৷
তৃতীয় দিনে শুরুতে শ্রীলঙ্কার দুই ওপেনারেরকে অফ স্টাম্পের বাইরে বারেবারে সমস্যায় ফেলেন শামি-ভুবনেশ্বর৷ এরপর যদিও ধীর চলো নীতি নিয়ে ম্যাচের রাশ নিজেদের দিকে করে নেয় দ্বীপরাষ্ট্রের মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান৷ ভারতীয় বোলাররা ওভার পিছু তিন রানের বেশি খরচ করলেন৷ তৃতীয় দিনের প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনটাও নিজেদের পক্ষে করে নেয় চান্দিমল বাহিনী৷ প্রথম স্লিপে এদিন থিরিমানের সহজ ক্যাচ ফসকান শিখর ধাওয়ান৷ ১৮ তম ওভারে উমেশের অফ স্টাম্পের বাইরের বল থিরিমানের ব্যাট ছুঁয়ে ধাওয়ানের হাতে জমা পড়তেই পাড়ত৷ তবে সেই সহজ ক্যাচটাই মিস করে মুহূর্তেই ভিলেন বলে গেলেন ধাওয়ান৷ সেই সময় ২৭ রান ব্যাটিং করছিলেন থিরিমানে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top