News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষের পরামর্শ নিয়ে প্রকল্প রূপায়ন করতে বললেন মানিক দে
Image

মানুষের পরামর্শ নিয়ে প্রকল্প রূপায়ন করতে বললেন মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে আজ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে তিন দিনের স্টেট লেভেল ইনোভেটিভ ট্রেইনিং প্রোগ্রাম৷ পঞ্চায়েত মন্ত্রী মানিক দে প্রদীপ জ্বালিয়ে এই কর্মসূচীর সূচনা করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা আর কে নোয়াতিয়া৷ এতে রাজ্যের ২৯৬ টি পঞ্চায়েতের প্রধানগণ, ৪৬ টি ভিলেজ কমিটির চেয়ারম্যানগণ এবং ৫৮ টি ব্লকের পঞ্চায়েত অফিসার এবং পঞ্চায়েত এক্সটেশন অফিসাররা অংশ নিয়েছেন৷ এই উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের গ্যালারীতে ৫৮টি ব্লকের উন্নয়নমূলক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানের শুরুতেই পঞ্চায়েত মন্ত্রী মানিক দে ফিতা কেটে এর উদ্বোদন করেন৷

অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে পঞ্চায়েত মন্ত্রী মানিক দে বলেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে আমাদের রাজ্যে দরিদ্রতা দূরীকরণে নানা কর্মসূচী রূপায়িত হচ্ছে৷ প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষকে আরও স্বনির্ভর করে তুলতে হবে৷ মানুষকে কাজের সঙ্গে যুক্ত করে একটি পরিকল্পিত উদ্যোগ নিয়ে নির্বাচিত সংস্থাগুলির মাধ্যমে গ্রামকে উন্নত করে তুলতে হবে৷ নির্বাচিত সংস্থাগুলিকে মানুষকে সঙ্গে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা সহ পানীয় জলের সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে হবে৷ তিনি বলেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, স্বশাসিত জেলা পরিষদ, কর্পোরেশন, ১৩টি পুরপরিষদ ও ৬টি নগর পঞ্চায়েতের মিলিত প্রচেষ্টায় ও জনগণের সহযোগিতায় বর্তমানে রাজ্যের গ্রামস্তর থেকে শহর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত থেকে উন্নততর হয়েছে৷ রাজ্যের মোট ৫৯ টি গ্রাম পঞ্চায়েত ও ৫৮৭ টি ভিলেজ কমিটির প্রায় সবকটিই ছোট বড় পাকা রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে৷ পঞ্চায়েত মন্ত্রী বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদকে একটি পর্যায়ে নিয়ে যেতে হলে শিক্ষার আঙ্গিনাকে বিকশিত করতে হবে৷

তিনি বলেন, উন্নয়নমূলক কর্মসূচী রূপায়ণের পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে হবে এবং মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে৷ রাজ্য সরকার এই  সব বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে৷ তিনি বলেন, রাজ্যের বিদ্যুৎ পরিষেবাও উন্নত হচ্ছে৷ খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে রাজ্যের গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ঘটছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে৷ পঞ্চায়েত মন্ত্রী শ্রী দে আরও বলেন, রাজ্যের সার্বিক বিকাশে মানুষকে যুক্ত করে মানুষের পরামর্শ নিয়ে আলোচনা করে প্রকল্পগুলি রূপায়ণ করতে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top