News Flash

  • Home
  • Uncategorized
  • বন কর্মীদের হানায় বাজেয়াপ্ত বেআইনী স মিল ও প্রচুর কাঠ
Image

বন কর্মীদের হানায় বাজেয়াপ্ত বেআইনী স মিল ও প্রচুর কাঠ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ রাজ্যজুড়ে বন কর্মীদের দহরম -মহরম বনের চোরচক্রের বিরুদ্ধে৷ বন ধবংস করে সম্পদের পাহাড় বানাচ্ছে চোরাকারবাসীরা৷ ২৪ ঘন্টার ব্যবধানে শহরতলির দুটি এলাকায় হানা দিয়ে বাজেয়াপ্ত করেছে বে-আইনী কাঠের মিল সহ লক্ষ লক্ষ টাকার কাঠ৷ সদর ডি এফ ও’র নেতৃত্বে শহরতলি আগরতলার শচীন্দ্রলাল বাজারে বুধবার গভীররাতে হানা দিয়ে কাঠের মিল সিজ করেছেন৷ কর্মীরা পালিয়ে যাওয়ার কাঠ ও মিল সিজ করে নিয়ে এসেছে বনকর্মীরা৷ অন্যদিকে, বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে আড়ালিয়ায় পাচারকালে কাঠ আটক করেছেন৷ অভিযানের নেতৃত্বদানকারী আধিকারিক জানিয়েছেন, গত ১ মাসে ১৭টি কাঠ পাচারকারী গাড়ি সহ ২০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে৷ লক্ষ্যনীয় ঘটনা, একটি ঘটনারও মূলচক্র আটক হয়নি৷ অভিযোগ, বনদস্যুদের সঙ্গে গোপন রক্ষায় অভিযুক্তরা নির্দ্ধিদায় ঘুরাফেরা করছে৷ তবে কাঠ পাচারচক্র বিরোধী এই অভিযান জারি রাখা হবে বলে জানিয়েছেন ডিএফও৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top