News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম পর্যবেক্ষণের দায়িত্বে মণিপুর, আসাম ও অরুণাচলের তিন নেতৃত্ব
Image

রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম পর্যবেক্ষণের দায়িত্বে মণিপুর, আসাম ও অরুণাচলের তিন নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে রণকৌশল ঠিক করছে প্রদেশ কংগ্রেস৷ রাজ্যের সাংগঠনিক শক্তিকে মজবুত করতে ৬০টি বিধানসভা কেন্দ্রকে ৩টি ভাগ করেছে এআইসিসি৷ বিধানসভা নির্বাচনের রণনীতি রূপায়ন, কর্মীদের উজ্জীবিত করা সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন সর্বভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন কুমার বোড়া৷ বুধবার সম্পূর্ণ নতুন তালিকা পিসিসি’কে প্রেরণ করেছেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক সি পি যোশী৷ পশ্চিম ত্রিপুরায় ২০টি, দক্ষিণ ত্রিপুরায় ২০ এবং উত্তর ত্রিপুরা ২০টি বিধানসভা কেন্দ্রে বিভক্ত করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরায় ২০টি বিধানসভা কেন্দ্র পর্যবেক্ষণ করেন মণিপুরের বিধায়ক রাজকুমার ইমো সিং৷ দক্ষিণ ত্রিপুরার বিধানসভা কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করবেন অরুণাচলের প্রাক্তন মন্ত্রী বসিরাম সিরম এবং উত্তর ত্রিপুরায় পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তৎকালীন কংগ্রেস শাসিত আসামের প্রাক্তন মন্ত্রী নুরজমান সরকারকে৷ জানা গিয়েছে বামফ্রন্ট বিতারণ এবং বিজেপি রুখতে তিনটি জেলাকে ৬০টি আসনে বিভক্ত করায় পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখে ২০ শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে এআইসিসির কাছে৷ এই রিপোর্ট পেয়ে সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর নির্বাচনী প্রচারে আসার দিনক্ষণ ঘোষণা করা হবে জানা গিয়েছে প্রদেশ কংগ্রেস সূত্রে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top