News Flash

  • Home
  • Uncategorized
  • স্ট্যাম্প পেপারের অতিরিক্ত মূল্য ভেন্ডারকে নোটিশ জারী উদয়পুরে
Image

স্ট্যাম্প পেপারের অতিরিক্ত মূল্য ভেন্ডারকে নোটিশ জারী উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ নভেম্বর৷৷ উদয়পুর জেলা শাসক অফিস সন্নিকটে রেজিস্টীভুক্ত ভেন্ডার (স্টাম বিক্রেতা) অতিরিক্ত মুনাফা জনসাধারণের কাছ থেকে বেআইনীভাবে দীর্ঘদিন ধরে লুটে নেওয়ার অবিযোগে গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক অনিমেষ দাস সরোজমনে তদন্ত করে ভেন্ডারের লাইসেন্স বাজেয়াপ্ত করার আদেশ জারী করে মঙ্গলবার দুপুরে৷ ঘটনার বিবরনে জানা যায়, দীর্ঘদিন ধরেই ভেন্ডার এজেন্টে প্রলয় রায় এবং তপন কুমরে দত্ত স্ট্যাম্পের ন্যায্য মূল্য থেকে দ্বিগুন কিংবা তিনগুন টাকার বিনিময়ে ভোক্তাদের পকেট কেটে নিচ্ছে৷ ৫০ টাকার স্ট্যাম্প ৮০-১০০-১৫০ টাকারও বেশী মূল্যে ক্রয় করতে বাধ্য করে ঐ সকল এজেন্ট৷ শুধু তাই নয় এজেন্টকে স্ট্যাম্পের অতিরিক্ত মূল্য কেন দেওয়া হবে৷ জানতে চাইলে মহাশাসক সহ জেলা শাসকের বিভিন্ন আধিকারীকের নাম দিয়ে ব্যবসা চালিয়ে যায়৷ যদিও অতিরিক্ত জেলা শাসক সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে এজেন্ট প্রলয় রায়কে তার অফিস বুধবার থেকে বন্ধ রাখার আদেশ জারী করেন৷ এই নিয়ে উদয়পুর জেলাশাসক ও কোর্ট চত্বরে মুহুরী, এসাসিয়াশন এবং জনমনে বিস্ময়ের সৃষ্টি হয়৷ তবে, প্রশাসন রেজিস্ট্রির জন্য বন্ধ রাখার ঘোষণা করলেও স্ট্যাম্পের জন্য বিকল্প ব্যবস্থা করেনি৷ এদিন মহকুমাবাসীকে প্রচন্ড সমস্যায় পড়তে হয়েছে স্ট্যাম্পর জন্য৷ দাবী উঠছে সমস্যা নিরসনে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহন করুক প্রশাসন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top