News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণের সঙ্গে যুক্ত হচ্ছে বরাক, শনিবার থেকে চালু হচ্ছে শিলচর-ত্রিবান্দ্রম সুপারফাস্ট
Image

দক্ষিণের সঙ্গে যুক্ত হচ্ছে বরাক, শনিবার থেকে চালু হচ্ছে শিলচর-ত্রিবান্দ্রম সুপারফাস্ট

গুয়াহাটি, ১৫ নভেম্বর (হি.স.) : ব্রডগেজে এবার দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত হল বরাক উপত্যকা। এত আন্দোলনের পরও বরাকের মানুষের জন্য ট্রেন মিলছিল না। কিন্তু নমামি বরাক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই উদ্বোধন হচ্ছে শিলচর-ত্রিবান্দ্রম সুপারফাস্ট এক্সপ্রেস। তবে তা অসমের জন্য নতুন ট্রেন নয়। এতদিন এই ট্রেন চলাচল করত গুয়াহাটি-ত্রিবান্দ্রমের মধ্যে। কিন্তু হঠাৎ করে এই ট্রেনকে শিলচর পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে শুধু রাজনীতিকরণের জন্য, মনে করছেন অনেকেই।
আগামী শনিবার বরাক উপত্যকার মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হচ্ছে। এবার বরাকের মানুষ সরাসরি যুক্ত হচ্ছেন দক্ষিণ ভারতের সঙ্গে। শনিবার বিকেল চারটেয় শিলচর থেকে ত্রিবান্দ্রম সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাই। উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। সপ্তাহে একদিন এই ট্রেন চলাচল করবে শিলচর-ত্রিবান্দ্রম ও ত্রিবান্দ্রম-শিলচরের মধ্যে।
শনিবার বিকেল চারটায় ওই ট্রেনের উদ্বোধন করবেন রাজেন গোঁহাই। তাই এখন এ নিয়ে শিলচর রেল স্টেশনে চলছে ব্যাপক প্রস্তুতি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top