News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফ-জনতা রক্তক্ষয়ী সংঘর্ষ, কাঁঠালিয়ায় গুরুতর জখম ১১ জন
Image

বিএসএফ-জনতা রক্তক্ষয়ী সংঘর্ষ, কাঁঠালিয়ায় গুরুতর জখম ১১ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ বি এস এফ বনাম গ্রামবাসীর খন্ডযুদ্ধে উত্তপ্ত সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া পঞ্চায়েতের অর্ন্তগত কে কে নগর৷ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার রাতে পাচারকারী সন্দেহে বিএসএফ ধাওয়া করে গ্রামের এক যুবককে৷ পাল্টা প্রতিরোধে নামেন গ্রামবাসীরা৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বি এস এফ ১৪৫ নং ব্যাটেলিয়ানের এস আই হারান লস্করের নেতৃত্বে জওয়ানরা গ্রামবাসীকে শান্ত করতে গিয়ে তোপের মুখে পড়েছেন৷ তিনি অভিযোগ করেছেন সীমান্ত দিয়ে পাচার রুখতে গিয়ে বেধরক মারপিট খেতে হয়েছে জওয়ানদের৷ পাল্টা অভিযোগ করেন গ্রামবাসী৷ জওয়ানরা বাড়িতে ডুকে নারী পুরুষ নির্বিশেষে লাঠিচার্জ করেছে৷ জখম হয়ে ৭ জন কাঁঠালিয়া থেকে রেফার হয়ে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ সীমান্ত রক্ষী বাহিনী ও গ্রামবাসী সীমান্ত এলাকায় বরাবর সংঘর্ষে জড়িয়ে অপ্রীতিকর ঘটনা ঘটছে৷ অভিযোগ সমস্যার নিরসনে কোন তদ্বিরতা নেই স্বরাষ্ট্র দপ্তরের৷ পরিস্থিতি পুলিশি মধ্যস্থতায় শান্ত হলে হলেও কাঁঠালিয়ার কে কে নগরে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশের পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে৷ বিএসএফের পক্ষ থেকে গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে৷ পাশাপাশি স্থানীয় জনগণও পুলিশের কাছে অভিযোগ করেছে বিএসএফের বিরুদ্ধে হয়রানির৷
প্রসঙ্গত, রাজ্যের সীমান্ত এলাকায় ইদানীং পাচার বাণিজ্য রমরমা হয়ে উঠেছে৷ বিভিন্ন নেশা সামগ্রীর পাশাপাশি গবাদী পশু পাচার করা হচ্ছে৷ এর বিরুদ্ধে যখনই সীমান্ত রক্ষী বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করছে তখনই পাচারকারীদের একাংশ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিএসএফের উপর হামলা চালাচ্ছে৷ তাতে বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালানোর মত ঘটনা ঘটছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top