News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে চোরের দৌরাত্ম্য, একাধিক ঘটনায় স্বর্ণালঙ্কারসহ লক্ষ লক্ষ টাকার সামগ্রী লুট
Image

রাজ্যে চোরের দৌরাত্ম্য, একাধিক ঘটনায় স্বর্ণালঙ্কারসহ লক্ষ লক্ষ টাকার সামগ্রী লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চুরাইবাড়ি ১২ নভেম্বর৷৷ শহরজুড়ে নিশি কুটুম্বদের থাবা অব্যাহত৷ পশ্চিম থানার নাকের ডগায় জয়নগরে অভিজিৎ সরকারের ভাড়াটিয়া দুটি ঘরে হাত সাফ করেছে চোরের দল৷ রবিবার সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা ভাঙ্গা দেখে চিৎকার শুরু করেন৷ খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে চুরির পর এলাকাজুড়ে তোড়জোড় শুরু করেছেন৷ জানা গিয়েছে, ভাড়াটিয়া সৌরভ দাস এবং নিত্যানন্দ সূত্রধরের ঘর থেকে লক্ষাধিক টাকার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে নিশিকুটুম্বরা৷ অভিযোগ, সীমান্ত কাটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশী দুসৃকতীচক্র আগরতলায় এসেছে৷ রাতে পুলিশ টহলদারী ঠিকভাবে না হওয়ায় চোরচক্র হাত সাফ করলেও বেখবর প্রশাসন৷ জয়নগরের মতো জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ জানমালের নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ণ উঠেছে৷
আজ আবার উত্তর জেলার কদমতলায় নিশি কুটুম্বের হানা৷ রীতিমতো কদমতলা থানাকে চেলেঞ্জ জানিয়ে হানা দিচ্ছে চোরের দল৷ এবার কদমতলা থানার নাকের ডগা বলতে মাত্র ২০ মিটার দূরত্বে চোরের থাবা৷ নিশি কুটুম্বের দল এবার হানা দেয় কম্পিউটার ও জেরেক্স এর দোকান আর ইলেট্রিক সমাগ্রীর দোকানে৷ দুই দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে যায় চোরের দল৷
জনগনের ক্ষোভ কদমতলা থানার উপর৷ এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য৷ দুই দিন আগেও কদমতলা পূর্ব বাজারে হানা দিয়েছিল চোরের দল৷ আজ আবার পশ্চিম বাজারে হাত সাফাই৷ জেরেক্স এর দোকানের মালিক রাতুল নাথ জানান থানার মাত্র ২০ মিটার দূরত্বে আমার দোকান৷ রাতে থানার গেইটে সেন্ট্রি থাকা সত্ত্বেও কিভাবে চোরের দল সাহস পায়৷ এবারও আমাদের বাজার ব্যবসায়ীদের কদমতলা পুলিশ প্রশাসনের উপর আর আস্থা রাখতে পারছে না৷ প্রশাসন দস্তুর মত বাজার ব্যবসায়ীদের অভিযোগ পাত্তা দিতে ব্যর্থ৷ কদমতলার থানার এএসআই অজিত দাস ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনাটি তদন্ত করেন৷ এই ঘটনায় গোটা কদমতলা বাজার এলাকার জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ এমন দেখার বিষয় কদমতলা প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top