News Flash

  • Home
  • Uncategorized
  • দূষণ নিয়ন্ত্রণে দেরিতে পদক্ষেপ নেওয়ায় দিল্লি সরকারের কড়া সমালোচনা বিজেপির
Image

দূষণ নিয়ন্ত্রণে দেরিতে পদক্ষেপ নেওয়ায় দিল্লি সরকারের কড়া সমালোচনা বিজেপির

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : দূষণ নিয়ন্ত্রণ করতে দেরিতে পদক্ষেপ নেওয়ায় দিল্লি সরকারকে ভর্ৎসনা করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। আর এবার আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি। দূষণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার একেবারেই চিন্তিত নয় বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী নুপূর শর্মা।
দূষণ নিয়ন্ত্রণের জন্য গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় পদ্ধতিতে সায় দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। বলা হয়েছে, ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ওই পদ্ধতি মেনে গাড়ি চলাচল করবে রাজধানীর রাস্তায়। কিন্তু, সেই পদ্ধতি আপাতত বাতিলের কথা ঘোষণা করে দিল্লি সরকার। নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে পরিবহন মন্ত্রী জানান, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে আপত্তি রয়েছে তাঁদের। তাই জোড়-বিজোড় পদ্ধতি এখনই চালু করা হচ্ছে না। এরপরই আক্রমণ শানিয়েছে বিজেপি। নুপূর শর্মা অারও বলেন, “শনিবার ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালর ভর্ৎসনার পর অড ইভেন নিয়ে পুরোপুরি উলটো পথে হেঁটেছে সরকার। এর আগে গত একবছরে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বা সুপ্রিম কোর্ট কেউই দিল্লি সরকারকে অড-ইভেন প্রকল্প চালু করতে বলেনি। উলটে দূষণ নিয়ন্ত্রণে আনতে অন্য পথ অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছিল।”
এদিকে আজও ধোঁয়াশায় মোড়া রয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকা। রবিবারও মাস্ক পরে পথে নামতে দেখা গিয়েছে অনেককেই।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top