নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): কথায় আছে মেয়ে বা শিশুকন্যার আড়ালে ভগবান তাঁর দূত পাঠান মা-বাবার ঘরে। আর সেই কথা প্রমাণ করে দিলেন পূজা বিজারনিয়া নামের এই মেয়েটি। তাঁর বাবার প্রয়োজন ছিল লিভারের। মেয়ে পূজা এগিয়ে এলেন বাবাকে নতুন জীবন দিতে। এবং মেয়েরই অর্ধেক লিভার নবজীবন দিল বাবাকে। কিন্তু মেয়ে পূজার এই দান শুধুমাত্র অঙ্গদান হিসেবেই মনে থেকে যাবে না সকলের হৃদয়ে। বাবাকে নিঃস্বার্থভাবে অঙ্গদান করে পূজা একথাও বোঝালেন বাবা-মেয়ের সম্পর্ক অমলীন, এরমধ্যে কোনও স্বার্থ থাকে না, থাকে শুধু ভালবাসা।
ডক্টর রচিত ভূষণ শ্রীবাস্তব যিনি পূজার ছবিটি শেয়ার করেছেন, তিনি একথাও ছবির সঙ্গে লিখে দিয়েছেন, যাঁরা এখনও মনে করেন কন্যাসন্তান মানে পরিবারের বোঝা। যাঁরা এখনও ভাবেন মেয়ে নয়, পুত্র সন্তানই সংসারের আসল ধারক, তাঁদের মুখের ওপর কড়া জবাব দিলেন এই পূজা। বাবা-মেয়ের যে ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে দুজনেরই পেটের একই জায়গায় সেলাইয়ের দাগ রয়েছে। বাবার জীবন বাঁচাতে পেরে ভীষণ খুশি পূজাও।

মেয়ের অর্ধেক লিভার নতুন জীবন দিল বাবাকে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















