News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

আগরতলায় অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ পূর্ব থানার নাকের ডগায় গ্রেন্ডিউস চৌমুনহীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷ শুক্রবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখে আঁতকে উঠেন৷ মৃত ব্যক্তি শরীরে হাল্কা ক্ষতের চিহ্ণও রয়েছে৷ খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছেন৷ জনবহুল এলাকায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে৷ পুলিশের প্রাথমিক অনুমান রাতে যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মাঝ বয়সী ব্যক্তির৷ এলাকায় কোন যান দূর্ঘটনা ঘটার খবর নেই৷ প্রশ্ণ উঠছে, জনবহুল এলাকায় মৃতদেহ কিভাবে এসেছে৷ অভিযোগ, পুলিশ মূল রহস্য উন্মোচনের ভয়ে সত্য আড়ালের চেষ্টা চালাচ্ছে৷ আশঙ্কা করা হচ্ছে রাতের অন্ধকারে পরিকল্পিত খুন৷ খবর লেখা পর্যন্ত পুলিশ উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম ও ঠিকানা পায়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top