News Flash

  • Home
  • Uncategorized
  • ‘হারামি নালা’ ক্রীক এলাকা থেকে ধৃত তিন পাকিস্তানি মত্স্যজীবী, বাজেয়াপ্ত পাঁচটি নৌকা
Image

‘হারামি নালা’ ক্রীক এলাকা থেকে ধৃত তিন পাকিস্তানি মত্স্যজীবী, বাজেয়াপ্ত পাঁচটি নৌকা

আহমেদাবাদ, ১০ নভেম্বর (হি.স.): গুজরাটের কচ্ছ জেলায় ইন্দো-পাক সীমান্ত বরাবর ‘হারামি নালা’ ক্রীক এলাকা থেকে তিন জন পাকিস্তানি মত্স্যজীবীকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে পাক মত্স্যজীবীদের ব্যবহার করা পাঁচটি নৌকা| ঊর্ধ্বতন এক বিএসএফ কর্তা জানিয়েছেন, ইন্দো-পাক সীমান্ত বরাবর টহল দেওয়ার উদ্দেশ্যে মোতায়েন করা হয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র ৭৯ ব্যটালিয়নের জওয়ানদের| বৃহস্পতিবার ইন্দো-পাক সীমান্ত বরাবর ‘হারামি নালা’ ক্রীক এলাকা থেকে তিন জন পাকিস্তানি মত্স্যজীবীকে গ্রেফতার করেন বিএসএফ জওয়ানরা| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে পাক মত্স্যজীবীদের ব্যবহার করা পাঁচটি নৌকা| ধৃত মত্স্যজীবীদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে|
উল্লেখ্য, ‘হারামি নালা’ ক্রীক এলাকায় মাছ ধরার অপরাধে এর আগেও বহু মত্স্যজীবীকে গ্রেফতার করেছিল বিএসএফ| তা সত্ত্বেও মাছ ধরার উদ্দেশ্যে ভারতীয় জলসীমায় প্রবেশ করেই চলেছে পাক মত্স্যজীবীরা| চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ‘হারামি নালা’ ক্রীক এলাকা থেকে দু’জন পাকিস্তানি মত্স্যজীবীকে গ্রেফতার করেছিলেন বিএসএফ জওয়ানরা| বাজেয়াপ্ত করা হয়েছিল পাক মত্স্যজীবীদের তিনটি নৌকা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top