আগরতলা, ৯ নভেম্বর (হি.স.)৷৷ বিলোনিয়া ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফ-এর সক্রিয়তার এক চোরাকারবারি আহত হয়েছে৷ এ ঘটনার জেরে বিলোনিয়ার সংশ্লি,ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বাংলাদেশে গরু পাচারের উদ্দেশে সীমান্তে কাঁটাতারের বেড়া কাটছিল এক ব্যাক্তি৷ তার পাশেই ছিল ১৫ থেকে ২০ টি গরু৷ ঘটনাটি নজরে পড়ে টহলদারী বিএসএফ জওয়ানদের৷ তখন বিএসএফ জওয়ানরা াতকে বাধা দিলে সশস্ত্র পাচারকারীরা তেড়ে আসে৷
বিএসএফ তখন বাধ্য হয়ে গ্রেনেড ছুঁড়ে৷ তাতেও বাচারকারীরা পিছু হটেলি৷ এমতাবস্থায় বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে শূন্যে চার রাউন্ড গুলি চালান৷ পাচারকারীরা তখন গরু নিয়ে পালানোর চেষ্টা করে৷ কিন্তু বিজয় পাল নামের এক পাচারকারী পালাতে গিয়ে কাঁটাতারের বেড়ার উপর পড়ে যায়৷ তার চোখে আঘাত লাগে৷ গুরুতর আহত অবস্থায় বিজয়কে আটক করে ঋষ্যমূখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে বিএসএফ৷ ডাক্তাররা আহতকে উদয়পুরে গোমতী জেলা হাসপাালে রেখার করেন৷ বিজয়ের কাছ থেকে নগদ ১,৬০০ টাকা এবং একটি মোবাই হ্যান্ডসেট উদ্ধার করেছে বিএসএফ৷ উল্লেখ্য, রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের অন্যান্য সীমান্ত এলাকা সহ বিলোনিয়া সীমান্তেও ১৪৪ ধারা জারি আছে৷
বিলোনিয়া সীমান্তে গরু পাচার কালে আহত ১
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















