News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুলে সংবাদমাধ্যম দফতরে আইএস হামলায় নিহত দুই রক্ষী, আহত বেশ কয়েকজন
Image

কাবুলে সংবাদমাধ্যম দফতরে আইএস হামলায় নিহত দুই রক্ষী, আহত বেশ কয়েকজন

কাবুল, ৭ নভেম্বর (হি.স.): আফগানিস্তানের রাজধানী কাবুলে সংবাদমাধ্যম দফতরে ভয়াবহ হামলা চালাল ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসবাদীরা| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ আফগানিস্তানের অন্যতম বড় সংবাদমাধ্যম সংস্থা শামশাদ টিভি চ্যানেলের দফতরে হামলা চালায় দুই সশস্ত্র সন্ত্রাসবাদী| সংবাদমাধ্যমের দফতরে ঢোকার আগেই গেটে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি| এরপর অপর জঙ্গি দফতরে ঢোকা মাত্রই এলোপাথাড়ি গুলি ও গ্রেনেড ছুড়তে শুরু করে| সূত্রের খবর, সন্ত্রাসবাদী হামলার সময় দফতরে অধিকাংশ কর্মীই উপস্থিত ছিলেন| আচমকা ভয়াবহ আতঙ্কবাদী হামলায় দু’জন রক্ষীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে| আহত হয়েছেন বেশ কয়েকজন| সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)|

ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ঘন্টা তিনেকের গুলির লড়াইয়ের পর অভিযান শেষ হয়েছে| সংবাদমাধ্যমের দফতরে উপস্থিত সকলকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে| সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে দু’জন রক্ষীর| আহত হয়েছেন বেশ কয়েকজন| আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব ড্যানিশ জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় দু’জন রক্ষীর মৃত্যু হয়েছে| আহত হয়েছেন ৫ জন| তাঁদের মধ্যে সংবাদমাধ্যমের কর্মীরাও রয়েছেন| বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)|

শামশাদ টিভি চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হামলা| এভাবে তারা আমাদের চুপ করে রাখতে পারবে না|’ শামশাদ টিভি চ্যানেলের এক কর্মী জানিয়েছেন, ‘হামলার সময় আমি দফতরেই ছিলাম| পুলিশের ইউনিফর্ম পরে হামলা চালায় জঙ্গিরা| আতঙ্কবাদীরা এক জন রক্ষীকে হত্যা করে দফতরের ভিতরে ঢুকে পড়ে| এরপর নির্বিচারে গুলি চালায়| আমাদের মধ্যে অনেকেই পালাতে সক্ষম হয়েছি| কেউ কেউ পালাতে গিয়ে আহত হয়েছেন|’ সন্ত্রাসবাদী হামলার সময় দফতরের ভিতরে একের পর এক গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায় বাইরে থেকে| শামশাদ টিভি চ্যানেলের সমস্ত অনুষ্ঠান দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়|

উল্লেখ্য, আফগানিস্তানে সাংবাদমাধ্যমের কর্মীদের উপর হামলার ঘটনা এই প্রথম নয়| ২০১৬ সালে একটি আত্মঘাতী হামলায় আফগানিস্তানের সবচেয়ে বড় বেসরকারি টিভি চ্যানেল টোলো নিউজের ৭ জন সাংবাদিক নিহত হন| সেই বার হামলা চালিয়েছিল তালিবান জঙ্গিরা| তবে, এই হামলা তালিবানরা চালায়নি| তালিবানের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে তালিবান জঙ্গি গোষ্ঠীর কোনও সম্পর্ক নেই|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top