News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই, ত্রাণশিবিরে আশ্রয় নিযেছেন ১০,০০০ দুর্গত
Image

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই, ত্রাণশিবিরে আশ্রয় নিযেছেন ১০,০০০ দুর্গত

চেন্নাই, ৪ নভেম্বর (হি.স.) : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই এবং উপকূলবর্তী তামিলনাড়ু। শুক্রবার রাতের পর শনিবার সকালেও তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হয়েছে। চেন্নাইয়ের শতাধিক ত্রাণশিবিরে আশ্রয় নিযেছেন কমপক্ষে ১০,০০০ দুর্গত।
আবহাওয়াবিদরা বলেছেন, দেশে বর্ষা আসার পর শুধু গত এক সপ্তাহেই চেন্নাইয়ে বৃষ্টি হয়েছে ৭৪ শতাংশ। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে চেন্নাইয়ে ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহর এবং শহরতলির নিচু এলাকাগুলি জলের তলায়। শুক্রবার মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বলেন রাজ্য সরকারে কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় জল নিকাশির কাজ করছেন। প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলিও তাদের অফিস আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবারও তিরুভারুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক কৃষক। এপর্যন্ত মৃতের সংখ্যা ১২। দেশের সব থেকে দীর্ঘ সমুদ্র সৈকত ম্যারিনা তট সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ায় শুক্রবার থেকেই সৈকত প্রায় অদৃশ্য।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top