News Flash

  • Home
  • Uncategorized
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাকের সহচালক
Image

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাকের সহচালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ নভেম্বর৷৷ নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচলেন ট্রাকের সহচালক৷ স্থানীয় মানুষ সিআরপিএফ জওয়ান ও পুলিশের অক্লান্ত চেষ্টায় শেষ পর্যন্ত ড্রজার দিয়ে মাটি কেঁটে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তিলয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷ বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সহচালক৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে গুয়াহাটি থেকে পণ্য বোঝাই করে টিআর-০১-পি-১৫০১ নম্বরের বারো চাকার ট্রাক আগরতলার উদ্দেশে যাচ্ছিল৷ পথে মুঙ্গিয়াকামী থানার অধীন আঠারুমুড়া পাহাড়েরর ৪৭ মাইল এলাকায় পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে পাহাড়ে ধাক্কা লাগে৷ সহচালক মনোজ মুন্ডা (৩০) গাড়ি থেকে বেরিয়ে আসতে চাইলে ট্রাকের দরজাও পাহাড়ের সাথে চাপা পড়ে যায়৷ সঙ্গে সঙ্গেই এলাকায় কর্মরত সিআরপিএফ জওয়ানরা খবর দেয় অগ্ণিনির্বাক দপ্তরে ও মুঙ্গিয়াকামী থানায়৷ ঘটনাটি বৃহস্পতিবার রাতে হলেও প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে ড্রজার দিয়ে মাটি কেটে সহচালককে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে তার অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা আগরতলায় জি বি হাসপাতালে রেফার করে দিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top