News Flash

  • Home
  • Uncategorized
  • চার তলা থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
Image

চার তলা থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ নির্মীয়মান পাকা ভবনের চারতলা থেকে মাটিতে পড়ে প্রাণ হারালেন এক শ্রমিক৷ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরের অফিস লেইনে৷ নিহত শ্রমিকের নাম গৌতম রায়৷ বয়স ৩৫৷ বাড়ি শিলচরে৷ একটি বেসরকারী নির্মাণ সংস্থার অধীন তিনি কাজ করতেন৷ গত তিন বছর যাবৎ ঐ সংস্থার সাথে যুক্ত ছিলেন গৌতম রায়৷ অন্যান্য দিনের মতো সহকর্মীদের সাথে অফিস লেইনে একটি নির্মীয়মান পাকা ভবনে কাজ করছিলেন৷ আচমকা তিনি চারতলা থেকে মাটিতে পড়ে যান৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যায় হাসপাতালে৷ সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান পথেই তার  মৃত্যু হয়েছে৷ গৌতম রায়ের মর্মান্তিক মৃত্যুতে অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top