News Flash

  • Home
  • Uncategorized
  • কল্পনা দাস হত্যাকান্ডে স্বামীসহ সব অভিযুক্তকে বেকসুর খালাস করল কোর্ট
Image

কল্পনা দাস হত্যাকান্ডে স্বামীসহ সব অভিযুক্তকে বেকসুর খালাস করল কোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ আবার মুখ পুড়ল পুলিশের৷ দায় চাপল রাজ্য সরকারের উপরও৷ কল্পনা দাস হত্যাকান্ডে প্রধান

কল্পনা দাস হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন অভিযুক্তরা৷ আদালত চত্বরে জীতেন দাস সহ অন্যান্যরা৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

অভিযুক্ত স্বামী তথা সিপিআইএম’র প্রাক্তন ডাকসাইটে নেতা জীতেন দাসকে বেকসুর খালাস করল আদালত৷ একইসঙ্গে অন্য ছয় অভিযুক্তকেও নির্দোষ বলে জানাল আদালত৷ ফাস্ট ট্রেক কোর্টে দীর্ঘ শুনানির পর এদিন আদালত অভিযুক্ত সকলকে নির্দোষ বলে রায় দিয়েছে৷ পুলিশ আদালতে কল্পনা দাস হত্যাকান্ডে পরিবারের সদস্যরাই যুক্ত এই তথ্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে৷ চার্জশিট খুবই দুর্বল ছিল, তাও এই মামলায় অভিযুক্তদের বেকসুর খালাস হওয়ার পিছনে অন্যতম কারণ বলে জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস৷ তিনি জানান, জীতেন দাস সহ তাঁর বাই সতীন্দ্র দাস, ভাগ্ণে সিদ্ধার্থ দাস, ভ্রাতৃবধূ শিবু দাস, কল্পনা দাস এবং শিখা দাসকে আদালত এই হত্যা মামলায় বেকসুর খালাস করেছে৷ সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন রায়ের কপি এখনো হাতে পাওয়া যায়নি৷ তাই কোন মন্তব্য করা সম্ভব নয়৷ রায়ের কপি হাতে পাওয়ার পর তা আইন দপ্তরের কাছে পাঠানো হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদনের বিষয়ে ভাবনা চিন্তা করা হবে৷
২০১৫ সালের ১৬ এপ্রিল ভোরে নিজ বাড়িতে খুন হন কল্পনা দাস৷ এর পরেই জেলা সভাধিপতি এবং সিপিআইএম’র তৎকালীন ডাকসাইটে নেতা জীতেন দাসকে পার্টি থেকে বহিস্কার করে সিপিআইএম রাজ্য নেতৃত্ব৷ এর পরেই তাকে গ্রেফতার করে পুলিশ৷ ক্রমান্বয়ে তার ভাই ভাতৃবধূ সহ আরও বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়৷ দীর্ঘদিন ধরে শুনানি চলে৷ অভিযুক্তদের জামিন দেওয়া হয়নি৷ কিন্তু এদিন তাদের বেকসুর খালাস করা হয়েছে৷ পুলিশি তদন্তে অসংখ্য দুর্বলতা এবং রিপোর্টে অস্পষ্টতার জেরেই এমনটাই হয়েছে বলে অভিযোগ৷ ইতিপূর্বে বেশ কয়েকটি ঘটনায় পুলিশি গাফিলতির কারণে আদালত থেকে ছাড়া পেয়ে যাবার অভিযোগ উঠেছে৷ এনিয়ে রাজ্য বিধানসভাতেও বিভিন্ন সময় দীর্ঘ আলোচনা হয়েছে৷
এই রায় সম্পর্কে বরিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী বলেন, রাজ্যে খুনের মামলায় পুলিশি ব্যর্থতা আবারও ফুটে উঠেছে৷ তবে, এ নেহাৎ ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন৷ সিপিএমের ডাকসাইটে নেতা হওয়ায় তাকে রাজনৈতিক মদত দেওয়া হয়েছে কি না, সেই বিষয়েও তিনি প্রশ্ণ তুলেছেন৷ তার বক্তব্য, রাজ্যে বহু খুনের মামলায় রাজনৈতিক স্বার্থে তদন্ত সঠিকভাবে করা হয় না৷ ফলে, প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া সম্ভব হয় না৷ এই রায় সম্পর্কে মৃতার বাপের বাড়ির সদস্য আইনজীবী পার্থ সরকার বলেন, আদালতের রায় মাথা পেতে নিলেও পারিপার্শ্বিক প্রমাণাদি থাকা সত্বেও কি করে অভিযুক্তরা খালাস পেলেন তাতে প্রশ্ণ থেকেই যাচ্ছে৷ পুলিশী ব্যর্থতার বিষয়েও তিনি ইঙ্গিত করেছেন৷
এই মামলায় হোস্টাইল হয়েছিলেন চল্লিশ জন৷ কিন্তু, পুলিশের কাছে দেওয়া জবানবন্দী থেকে তারা আদালতে ১৮০ ডিগ্রী ঘুরে যান৷ ফলে, এই মামলার তদন্তে রাজ্য পুলিশ যে চার্জশিট জমা দিয়েছে এবং তথ্য প্রমাণাদি কোনটাই অভিযুক্তদের দোষী প্রমাণে সহায়ক হয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top