News Flash

  • Home
  • Uncategorized
  • বাসন্তী হত্যাকান্ডে অভিযুক্তের যাবজ্জীবন
Image

বাসন্তী হত্যাকান্ডে অভিযুক্তের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷  অবৈধ প্রেমের জেরে ২০১১ সালে খুন হতে হয়েছিল বাসন্তী ঘোষ নামে এক গৃহবধূকে৷ এই খুনের অভিযোগে গকুলনগরের বাসিন্দা অভিজিৎ ঘোষ ওরফে নিঙ্কা এবং পশ্চিম প্রতাপগড়ের সুচিত্রা সাহাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজার আদেশ দিল পশ্চিম জেলার অতিরিক্ত দায়রা জজ গৌতম সরকার৷ উল্লেখ করা যেতে পারে, ২০১১ সালের ২ আগস্ট সূর্যমণিনগর রামকৃষ্ণ পল্লির নারায়ণ রায়ের বাড়িতে বাড়ি ভারা নিয়ে থাকতে যান ২ আসামী সহ গৃহবধূ বাসন্তী ঘোষ৷ আগামী অভিজিৎ দত্ত নিজেকে বাসন্তীর স্বামী ও সুচিত্রাকে নিকটাত্মীয় বলে পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল৷ পর দিন অর্থাৎ ৩ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত ভাড়া ঘর থেকে কোন প্রকার শব্দ না আসার ফলে বাড়ির মালিকের সন্দেহ হয়৷ সন্দেহের বসে বাড়ির মালিক তাদের ঘরের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করে৷ তারপরও কোন উত্তর না পাওয়ায় দরজায় ফাঁক দিয়ে ঘরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান৷ সাথে সাথে বাড়ির মালিক পুলিশকে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছানায় বাসন্তীর মৃতদেহ দেখতে পায়৷ তদন্তে নেমে পুলিশ মৃতার ভাই কৃষ্ণ ঘোষের খোঁজ পায়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাসন্তী পরকীয়া প্রেমের জেরে নিজের স্বামী ও সংসার ছেরে অভিজিতের সঙ্গে পালিয়ে এসেছিল৷ এরপরই পুদ্ভ্রিলশ অভিজিৎকে জালে তুলে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে সুচিত্রার মাঝে বাসন্তী কাটা হয়ে উঠেছিল৷ এই খুনে সুচিত্রাও সম ভাবে দোষী বলে প্রসিকিউশন তার পেশ করা সাক্ষ্য বাক্যের মধ্য দিয়ে আদালতে প্রমাণ করে দেন৷ ২০১৭ সাল থেকে শুরু এই মামলার বিচার প্রক্রিয়া শেষে বিচারক অভিজিৎ দত্ত ও সুচিত্রা সাহাকে আইপিসি’র ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে৷  আদালত তাদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top