News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে বিষমদ খেয়ে মৃত ৪, অসুস্থ ৬
Image

বিহারে বিষমদ খেয়ে মৃত ৪, অসুস্থ ৬

রোহতাস (বিহার), ২৮ অক্টোবর (হি.স.): বহুদিন হল বিহারে মদ নিষিদ্ধ, তাও আবার বছর খানেকের বেশি হবে| অথচ সেই বিহারের রোহতাস জেলায় সন্দেহজনক বিষমদ খেয়ে মৃত্যু হল চার জনের| শুক্রবার রাতে রোহতাস জেলার কাচ্ছবা থানার অন্তর্গত দানওয়ার গ্রামে বিষমদ খেয়ে প্রাণ হারান ৪ জন| এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন ৬ জন| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (রোহতাস) মানবজিত্ সিং ধিল্লোন জানিয়েছেন, শুক্রবার রাতে দানওয়ার গ্রামে সন্দেহজনক বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৪ জনের| এছাড়াও ৬ জন অসুস্থ অবস্থায় বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন|
পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ| আপাতত ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে|’ শাহাবাদ রেঞ্জ-এর ডিআইজি মহম্মদ রেহমান জানিয়েছেন, ‘যদি প্রমাণিত হয় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’ উল্লেখ্য, ২০১৫ সালে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে বিহারে মদ নিষিদ্ধ করা হবে| নীতীশ কুমারের প্রতিশ্রুতি মতো ২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিহারে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top