News Flash

  • Home
  • Uncategorized
  • অভয়নগরে অনাথদের হোমে ভয়াবহ আগুন
Image

অভয়নগরে অনাথদের হোমে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ শহরের অভয়নগরস্থিত অনাথদের হোমে ভয়াবহ আগুন লাগে শুক্রবার সন্ধ্যয়৷

অভয়নগর অনাথদের হোম আগুন৷ শুক্রবার সন্ধ্যায় তোলা নিজস্ব ছবি৷

ফায়ার সার্ভিসের পাঁচটি ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে৷ অগ্ণিকান্ডের ফলে গোটা এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ ঘনবসতিপূর্ণ এলাকায় সন্ধ্যারাতে আগুন লাগায় আশেপাশের লোকজন বাড়িঘরের জিনিসপত্র বাইরে বের করে নিয়েছিলেন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আচমকা অভয়নগরস্থিত অনাথদের হোমে আগুন লাগে৷ সাথে সাথেই খবর দেওয়া হয় আগরতলা ফায়ার স্টেশনে৷ তখন ছয়টা বাজে৷ ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন নিয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ কিন্তু, তাদের সেখানে আসতে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে৷ শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে অটো চালকরা ফায়ার ইঞ্জিনের সাইরেন বাজানো সত্বেও পাশকাটিয়ে যাওয়ার জন্য সুযোগ দেয়নি৷ তাতে অনেকটা বিলম্ব হয়ে হয়েছে৷ অন্যদিকে, মহারাজগঞ্জ বাজার, এনসিসি থেকেও ইঞ্জিন ছুটে যায়৷ মোট পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ তবে হোমের কোন আবাকিই অক্ষত অবস্থায় আছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top