News Flash

  • Home
  • Uncategorized
  • টিএমএসইউ ও বিএমএসে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, আহত পনের, আজ উভয় মোটর শ্রমিক সংগঠনের ডাকে ধর্মনগর বনধ
Image

টিএমএসইউ ও বিএমএসে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, আহত পনের, আজ উভয় মোটর শ্রমিক সংগঠনের ডাকে ধর্মনগর বনধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক দল সিপিএম এবং বিরোধী বিজেপির মধ্যে রাজনৈতিক হিংসার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে৷ ধর্মনগরে সিপিএমের মোটর শ্রমিক সংগঠন টিএমএসইউ এবং বিজেপির শ্রমিক সংগঠন বিএমএসের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ তাতে আহত হয়েছেন পনের জন৷ এর মধ্যে একজন মহিলা ও একজন সাংবাদিকও রয়েছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে৷ সেই সাথে ১৪৪ ধারা জারী করা হয়েছে৷ ঘটনার পর বিকালে উভয় শ্রমিক সংগঠনের তরফ থেকে ধর্মনগর বন্ধ ডাকা হয়েছে৷
সংবাদে প্রকাশ মোটর শ্রমিকদের গাড়ি চালানোর ক্ষেত্রে ছাড়পত্র নিয়ে বিবাদের সূত্রপাত৷ জানা গিয়েছে, সিট্যু অনুমোদিত টিএমএসইউ’র তরফ থেকে বিএমএস সমর্থিত যান চালকদের ছাড়পত্র দেওয়া হচ্ছিল না৷ এরই প্রতিবাদে শুক্রবার বিএমএস এর তরফ থেকে এদিন ধর্মনগরে প্রতিবাদ সভা করা হয়৷ আচমকা প্রতিবাদ সভা চলাকালীন সিপিএমের মোটর শ্রমিক সংগঠন টিএমএসইউর একটি মিছিল বের হয়৷ মিছিল থেকে সভায় হামলা চালানো হয়৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে৷ এমকি কাঁদানে গেসের সেলও ফাটায়৷
তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে৷ পরে ১৪৪ ধারা জারি করা হয়৷ সংঘর্ষে পনের জন আহত হয়েছে৷ জানা গিয়েছে আহতরা প্রত্যেকেই বিএমএস কর্মী৷ তাছাড়া একজন সাংবাদিক ও একজন মহিলা আহত হয়েছেন৷ আহতদের মধ্যে উৎপল ব্যানার্জি, রূপক পাল, হরিপদ দেবনাথ এবং মানিক লাল দেবনাথের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের ধর্মনগর হাসপাতাল থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top