News Flash

  • Home
  • Uncategorized
  • তাজনগরীতে যোগী আদিত্যনাথ, অংশ নিলেন সাফাই অভিযানে
Image

তাজনগরীতে যোগী আদিত্যনাথ, অংশ নিলেন সাফাই অভিযানে

লখনউ, ২৬ অক্টোবর (হি.স.): তুমুল বিতর্ক সত্ত্বেও, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আগ্রা সফরে গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| বৃহস্পতিবার তাজনগরী আগ্রা সফরে গিয়ে তাজমহলের পশ্চিম গেটে সাফাই অভিযানে অংশ নেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ঝাড়ু হাতে নিয়ে সাফাই কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| উল্লেখ্য, যোগী আদিত্যনাথ হলেন প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী যিনি তাজমহল পরিদর্শনে গেলেন|
এর আগে প্রিন্সিপাল সেক্রেটারি (পর্যটন) এ অবস্থি জানিয়েছিলেন, ‘আগ্রা সফরে এসে…তাজমহল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|’ সেই মতো কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে তাজমহল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটক মন্ত্রী রীতা বহুগুণা যোশী| যোগী আদিত্যনাথের সফরকে ঘিরে তাজনগরীজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়| মোতায়েন করা হয় প্রায় ১৪,০০০ পুলিশ কর্মী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top