News Flash

  • Home
  • Uncategorized
  • মানসিক অবসাদে এক ব্যক্তির আত্মহত্যা
Image

মানসিক অবসাদে এক ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ কেমতলি বৈদ্যেরমুরা এলাকায় এক ব্যক্তির আত্মহত্যাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে৷ বারির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ৷ পরে ময়না তদন্ত শেষে এদিন বিকেলেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে মৃতদেহ৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, অভাব-অনটনের সংসারে দিনমজুর তপন দাস (৩৫) তার স্ত্রীর শারীরিক অসুস্থতায় ঔষুধের ঘানি টানতে পারছিলেন না মাস কয়েক যাবত৷ এ থেকেই সামান্য মানসিক অশান্তিতে ভুগছিলেন তপনবাবু৷ এলাকাবাসী সূত্রে তার মানসিক এই অবসাদের খবর শুনে পুলিশও মানসিক ভারসাম্যহীনতায় তার মৃত্যু হতে পারে বলে অনুমান করেছে৷ সে অনুযায়ী একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে মেলাঘর থানার পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top