News Flash

Image

সুতারমুড়া বাজারে আগুন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ অক্টোবর৷৷ মঙ্গলবার রাত আনুমানিক দুইটা নাগাদ বিশালগড় মহকুমার অধীন সুতারমুড়া বাজারে আগুন লাগে৷ আগুনে ভষ্মীভূত হয়ে যায় ব্রজকুমার দেববর্মার দোকান ঘর৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর ইঞ্জিন ছুটে যায়৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ ও ছুটে যায়৷ এলাকাবাসী আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে৷ সুতারমুড়া বাজার এলাকার মানুষ ব্রজকুমার দেববর্মার দোকানের সামনে ছুটে যায়৷ এলাকাবাসীর অভিমত হল ভিন্ন রকমের৷ কেউ বলছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে৷ কেউ বলছে নাশকতায় মূলক আগুন লাগিয়ে দিয়েছে৷ ব্রজকুমার দেববর্মার প্রায় তিন লক্ষ টাকার মালপত্র নষ্ট  হয়েছে৷ দমকল বাহিনী সঠিক সময়ে পৌঁছাতে পারায় সুতারমুড়া বাজারকে রক্ষা করা গেছে৷ কিন্তু ব্রজকুমার কুমার দেববর্মার দোকান রক্ষা করা যায় নি৷ এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top