News Flash

  • Home
  • Uncategorized
  • দীপাবলির আগে আলোর রোশনাইয়ে মাতলেন পুঞ্চ সেক্টরের ভারতীয় সেনা জওয়ানরা
Image

দীপাবলির আগে আলোর রোশনাইয়ে মাতলেন পুঞ্চ সেক্টরের ভারতীয় সেনা জওয়ানরা

শ্রীনগর, ১৯ অক্টোবর (হি.স.) : দীপাবলির আগে অন্য আলোর রোশনাইয়ে মাতলেন পুঞ্চ সেক্টরের ভারতীয় সেনা জওয়ানরা। অত্যাধুনিক অস্ত্রর বদলে তাঁরাও হাতে তুলে নিলেন রং মশাল কিংবা ফুলঝুরির প্যাকেট। কেউ কেউ তুবড়ি আর চরকিতে আগুন দিয়ে হেসে উঠলেন আনন্দে। আসলে এই রকম দিন তো আর রোজ আসে না| শত আনন্দের ফাঁকেও কাঁধে রয়েছে কর্তব্যের গুরুভার। তাই বাজি পোড়ানোর মাঝেই এক জওয়ান বলে উঠলেন, “দেশবাসী মনের আনন্দে দীপাবলি পালন করুক। আমরা তো রয়েছি এখানে শত্রুকে জবাব দিতে।” বছরভর আলোর মধ্যেই বাস করতে হয়। তবে সে আলোর সঙ্গে উপরি পাওনা বিকট শব্দ ও বারুদের গন্ধ। কখনও শত্রুপক্ষের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সহযোদ্ধার শরীর। যেকোনও মুহূর্তে যেতে পারে প্রাণ। কিন্তু, সব কিছুর মধ্যেও থাকতে হয় অবিচল। তবে দীপাবলির আগে তারা কাটালেন একটু অন্যভাবে। পুঞ্চ সেক্টরে কর্তব্যরত ভারতীয় জওয়ানরা পালন করলেন দীপাবলি। সঙ্গে শত্রুর প্রতি দিলেন কড়া বার্তাও।
সর্তকদৃষ্টিতে চারপাশ লক্ষ্য রাখতে হয়। আর হাত থাকে বন্দুকে। সন্দেহজনক কিছু চোখে পড়লেই বা ওপার থেকে বারুদের গন্ধমাখা আলোর গোলা ভেসে আসার পর সঙ্গে সঙ্গে জবাব দেন তাঁরা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top