News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬/১১-র মুম্বই বিস্ফোরণের পর পাক বিদেশ মন্ত্রীকে ভারত ছাড়তে বলেছিলেন প্রণব

২৬/১১-র মুম্বই বিস্ফোরণের পর পাক বিদেশ মন্ত্রীকে ভারত ছাড়তে বলেছিলেন প্রণব

মুম্বই, অক্টোবর (হি.স.) : ২৬/১১-র মুম্বই বিস্ফোরণের পর পাকিস্তানের বিদেশমন্ত্রীকে ভারত ছাড়তে বলেছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ৷ সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী দ্যা কলিশন ইয়ার্স ১৯৯৬-২০১২৷ সেখানেই প্রকাশ পেয়েছে এই তথ্য৷ শুধু সাংবাদিক বৈঠক নয়৷ সেখানে বলা হয়েছে, ২০০৮ সালের ২৬/১১ মুম্বইয়ে ভয়ানক বিস্ফোরণ হয়৷ তখন ভারতের বিদেশমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ সেই সময় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহেমুদ কুরেশি ভারত সফরে এসেছিলেন৷ তখন পাক বিদেশমন্ত্রীকে ভারতের বিদেশমন্ত্রী বলেছিলেন, “শিগগিরই দেশ ছেড়ে চলে যান”৷ একপ্রকার ঘাড় ধাক্কা খেয়েই সেদিন ভারত থেকে বিদায় নিতে হয়েছিল কুরেশিকে৷
হামলার দিন রাতে প্রণবের সঙ্গে ডিনারে বসার পরিকল্পনা ছিল কুরেশির৷ কিন্তু সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়৷ ২৬/১১ হামলার পর ওই বছর ২৬ নভেম্বর একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী মেহেমুদ কুরেশির৷ সেই খবর প্রণব মুখোপাধ্যায়ের কানে পৌঁছন৷ তিনি এক সাংবাদিক মারফৎ বার্তা পাঠান পাক বিদেশমন্ত্রীর সঙ্গে তিনি তৎক্ষণাৎ কথা বলতে চান৷ এরপর সেই অনুষ্ঠানে পৌঁছন তিনি৷ সেখানেই পাক বিদেশমন্ত্রীকে বলেন, “এই পরিস্থিতিতে আপনার ভারতে থাকা উচিৎ নয়৷ আপনাকে পরামর্শ দিচ্ছি এখুনি ভারত ছেড়ে চলে যান৷ আমার সরকারি বিমান আপনাকে বাড়ি পৌঁছে দেবে৷ কিন্তু সিদ্ধান্ত যত তাড়াতাড়ি নেওয়া যায়, তত ভালো৷” তখন কেন্দ্রে ছিল ইউপিএ সরকার৷ বিজেপি ছিল বিরোধী দল৷ বিজেপি তখন অভিযোগ তুলেছিল, পাকিস্তানের উপর কোমল মনোভাব দেখাচ্ছে ভারত সরকার৷ তবে ইসলামাবাদ হামলার অভিযোগ অস্বীকার করে৷
উল্লেখ্য, পাকিস্তানস্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তইবা ২০০৮ সালে মুম্বইয়ের তাজ, ওয়েরয় হোটেলে হামলা চালায়৷ দিনটা ছিল ২৬/১১৷ হামলায় ১৬২ মানুষ মারা গিয়েছিল৷ আহত হয়েছিলেন ৩০০ জন৷ চারদিনের জন্য থমকে গিয়েছিল ভারতের বাণিজ্যনগরী৷ ঘটনার পর মাত্র একজনব জঙ্গিকে ধরা যায়৷ নাম আজমল কাসভ৷ ২০১২ সালের ২১ নভেম্বর তাকে ফাঁসিতে ঝোলানো হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top