News Flash

  • Home
  • Uncategorized
  • বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়ে যেন সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা না করা হয় : সুপ্রিম কোর্ট

বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়ে যেন সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা না করা হয় : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): দিওয়ালির সময়ে দিল্লিতে বাজি নিষিদ্ধই থাকবে। এই রায়ের কোনও অন্যথা হবে না বলে শুক্রবার জানাল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে বলেছে, আদালতের এই রায় নিয়ে যেন রাজনীতি করার চেষ্টা না করা হয়। সেইসঙ্গে শীর্ষ আদালত আরও জানিয়েছে, বাজি নিষিদ্ধ করার যে নির্দেশ দেওয়া হয়েছে, তা নিয়ে যেন সাম্প্রদায়িকতা না ছড়ানো হয়।
উল্লেখ্য, বুধবার বাজি বিক্রি করার জন্যে অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বাজি বিক্রেতারা। সেই প্রেক্ষিতে শীর্ষ আদালত বাজি বিক্রির ওপর ওই নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, এটা শুনে খুব খারাপ লাগছে যে শীর্ষ আদালতের রায়কে অনেকে সাম্প্রদায়িকতার রং দিচ্ছে। এটা সত্যিই খুব দুঃখজনক।’
সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে বিশিষ্ট লেখক চেতন ভাগত টুইট করে বলেন, ‘যদি দিওয়ালিতে বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, তবে ইদের সময় পাঁঠা বলি ও মহরমের সময় রক্তপাতও বন্ধ করা হোক।’ দিল্লির বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর বলেন,বিশ্বের একশোরও বেশি দেশ ক্রিস্টমাস ও নতুন বছরে বাজি ফাটিয়ে মহাসমারোহে পালন করছে, কিন্তু দিওয়ালির সময়ই দূষণের নাম নিয়ে বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। অথচ বিশেষ এক ধর্ম তাদের উৎসবের নাম করে বলি দিয়ে যাচ্ছে, তাতে কেন কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না।
প্রাক্তন শীর্ষ সরকারি আইনজীবী মুকুল রোহাতগি বাজি বিক্রেতাদের হয়ে শুক্রবার শীর্ষ আদালতের কাছে আবেদন জানান, বাজি বিক্রির জন্য তাঁদের কিছুটা সময় দেওয়া হোক। যদিও শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এটা আমাদের রায়ের বিরুদ্ধে কাজ হবে। এটা পরীক্ষামূলক রায়। দিওয়ালির পর আমার দিল্লির পরিস্থিতি কেমন থাকে্ তা দেখব। প্রতিবছর দিওয়ালির পর দিল্লির বাতাস ভারী হয়ে যায় এবং তাতে নিঃশ্বাস নিতে সমস্যা হয় দিল্লিবাসীর।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top