News Flash

  • Home
  • Uncategorized
  • মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ‘সত্যাগ্রহ’ আন্দোলনের ডাক আম আদমি পার্টির
Image

মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ‘সত্যাগ্রহ’ আন্দোলনের ডাক আম আদমি পার্টির

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বুধবার থেকে শাসক দল আম আদমি পার্টি লাগাতার তিনদিন ‘সত্যাগ্রহ’ আন্দোলনের ডাক দিয়েছে৷ টুইট করে দলের শীর্ষ নেতা গোপাল রাই জানান, এদিন বিকেল ৪টে নাগাদ রাজধানীর সব মেট্রো স্টেশনে ভাড়া বৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানানো হবে৷ বৃহস্পতি ও শুক্রবারও জারি থাকবে বিক্ষোভ৷ এরপর আগামী ১৩ই অক্টোবর নগরোন্নয়ন দফতরে বিক্ষোভ দেখাবেন দলীয় কর্মীরা৷ মেট্রোর ৩২ কিলোমিটার অধিক যাত্রাপথে সর্ব্বনিম্ন ভাড়া এখন ১০ টাকা ও সর্বোচ্চ ভাড়া দাঁড়িয়েছে ৬০ টাকায়৷ ছ’টি স্টেজে ১০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে৷ নয়া সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে ২ কিলোমিটার অবধি গেলে দিতে হবে ১০ টাকা৷ এরপর ২-৫কিলোমিটার অবধি যেতে গুণতে হবে ২০ টাকা৷ ৫-১২ কিলোমিটার পথ যেতে হলে দিতে হবে ৩০ টাকা৷ এইভাবে ৩২ কিলোমিটারের বেশি পথ যেতে সর্ব্বোচ ৬০ টাকা দিতে হবে৷ প্রসঙ্গত ২০০২ সালের ২৫শে ডিসেম্বর মেট্রোর সর্ব্বনিম্ন ও সর্ব্বোচ ভাড়া ছিল ৪ ও ৮ টাকা৷ অরবিন্দ কেজরিওয়ালের প্রবল আপত্তি সত্ত্বেও মঙ্গলবার থেকে বেড়ে গিয়েছে মেট্রোর ভাড়া৷ পাঁচ মাসে আগেই মেট্রোর ভাড়া বাড়ানো হয়৷ এক বছরের মধ্যে আরও একবার ভাড়া বাড়ানো নিয়ে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ দিল্লির বিধানসভাতেও এই নিয়ে প্রতিবাদ জানানো হয়৷ পরিহাস করে উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া বলেন, মেট্রোর ভাড়া বাড়ার পর ওলা, উবরের মতো ক্যাব সংস্থার ভাড়াও সস্তা মনে হচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top