News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীকের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাবে বিজেপি
Image

রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীকের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাবে বিজেপি৷ ভোটার লিস্টে কারচুপি এবং নির্বাচনের কাজে নিযুক্ত অফিসাররা শাসক দলের হয়ে কাজ করলেও মুখ্য নির্বাচন আধিকারিক তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না৷ এই সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনে জানাবে বিজেপি৷
বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সোমবার নয়াদিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সাথে দেখা করে তাঁর কাছে এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছেন৷ বিপ্লববাবু জানিয়েছেন, ভোটার লিস্টে কারচুপি এবং নির্বাচনের কাজে নিযুক্ত অফিসাররা শাসক দলের পক্ষে কাজ করছেন, এই সংক্রান্ত তথ্য প্রমাণ সহকারে একটি রিপোর্ট বিজেপি সর্বভারতীয় সভাপতিকে দেওয়া হয়েছে৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্ত এই ব্যাপারে নিরব ভূমিকা পালন করছেন এবং শাসক দলকে মদত দিয়ে চলেছেন, রিপোর্টে তথ্য প্রমাণ সহ অমিত শাহকে জানানো হয়েছে৷ বিপ্লববাবু বলেন, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন কমিশনে রাজ্যের মুখ্য নির্র্বচনি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানাবেন৷ পাশাপাশি, নির্বাচন কমিশন এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানানো হবে৷
এদিকে, বিজেপি সর্বভারতীয় সভাপতি চাইছেন আগামী নির্বাচনে ত্রিপুরা বিধানসভা কমিউনিস্ট মুক্ত হোক৷ বিপ্লব দেব জানিয়েছেন, বিজেপি সভাপতি ত্রিপুরা বিধানসভাকে কমিউনিস্ট মুক্ত করার জন্য তাঁর কাঁধে সমস্ত দায়ীত্ব তুলে দিয়েছেন৷ পাশাপাশি, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনে দলের রাজ্য কমিটিকে সবরকম সহায়তা করবেন বলে শ্রী সাহ আশ্বাস দিয়েছেন৷ এরই অঙ্গ হিসাবে, গুজরাট নির্র্বচনের পর বিজেপি সর্বভারতীয় সভাপতি রাজ্যে টানা সাত-আট দিন অবস্থান করবেন বলে বিপ্লববাবু জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top