ঢাকা, ৯ অক্টোবর (হি.স.) : মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। সেই নির্দেশ অমান্য করে এই রোহিঙ্গা কিশোরীকে বিয়ে করে বিপাকে পড়েছেন এক মাদ্রাসা শিক্ষক।
জানা গিয়েছে, সরকারি নির্দেশ অমান্যকারী ওই শিক্ষকের নাম হোসেন জুয়েল। ২৫ বছর বয়সী ওই ব্যক্তি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রামের বাসিন্দা। তিনি রাফিজা নামের এক ১৮ বছর বয়সী কিশোরীকে গত মাসে বিয়ে করেন। বিয়ের সপ্তাহ খানেক আগেই মায়ানমার থেকে শরণার্থী হয়ে বাংলাদেশে এসেছেন রাফিজা। সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসতেই পালিয়ে বেড়াচ্ছে নব দম্পতি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রাফিজার পরিবার মানিকগঞ্জের চারিগ্রামের এক ধর্মীয় নেতার বাড়িতে আশ্রয় নেয়। সেই সময়েই জুয়েলের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে রাফিজার। এরপরেই তাঁরা বিয়ে করেন। কিন্তু, ভিনদেশ থেকে আগত শরণার্থীদের বিয়ে করা যাবে না। কড়া নির্দেশ দিয়েছে সরকার। সেই কারণে বিয়ের পর গা ঢাকা দিয়েছে এই যুগল। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

রোহিঙ্গা শরণার্থী কিশোরীকে বিয়ে করে বিপাকে মাদ্রাসা শিক্ষক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















