News Flash

  • Home
  • Uncategorized
  • বিএইচইউর নতুন উপাচার্য হলেন নীরজ ত্রিপাঠী
Image

বিএইচইউর নতুন উপাচার্য হলেন নীরজ ত্রিপাঠী

বারাণসী, ৪ অক্টোবর (হি.স.) : বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন ভারপ্রাপ্ত উপাচার্য পদের দায়িত্বভার গ্রহণ

নীরজ ত্রিপাঠী

করলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার নীরজ ত্রিপাঠী। আগামী দুই মাসের জন্য তাকে উপাচার্যের পদে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, গিরিশচন্দ্র ত্রিপাঠীর অনির্দিষ্টকালীন ছুটির আবেদন কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছে। অন্যদিকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে উপাচার্যের অনপস্থিতিতে তার দায়িত্বভার সামলাবেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর। কিন্তু রেক্টর যদি না থাকেন তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারারকেই উপাচার্যের দায়িত্বভার সামলাতে হবে। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার নীরজ ত্রিপাঠীকে বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত মাসে ছাত্রীর শ্লীলতাহানির বিচারের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বিএইচইউ ক্যাম্পাস। পড়ুয়াদের উপর পুলিশের লাঠি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে বিএইচইউ ক্যাম্পাস। গোটা দেশজুড়ে নিন্দার ঝড় বইতে থাকে। পরিস্থিতি মোকাবিলায় অসফলতার জন্য তৎকালীন বিএইচইউ উপাচার্যের উপর বিরক্তি প্রকাশ করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। অবসরগ্রহণের দুইমাস আগে অনির্দিষ্টকালীন ছুটি নেওয়ার জন্য পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা গিরিশচন্দ্র ত্রিপাঠীর উপর। ইতিমধ্যে নতুন উপাচার্যের পদে আবেদনের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top