News Flash

  • Home
  • Uncategorized
  • বাবাকে পিটিয়ে খুন, ছেলেকে বেধে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা
Image

বাবাকে পিটিয়ে খুন, ছেলেকে বেধে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ অক্টোবর৷৷ পুত্রের কাঠের ফালির আঘাতে মৃত্যু পিতার৷ পুলিশ কাঠের ফালিসহ খুনি পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে যায়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাংখল পাড়ার দেবনাথ এলাকায় অষ্টমী পূজার রাতে৷
ঘটনার বিবরণে জানা যায় ঐ এলাকার বাসিন্দা পিটার রাংখল৷ ইন্ডিয়ান আর্মিতে চাকুরি করতেন পিটার রাংখল৷ বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত৷ উনার দুই ছেলে৷ এর মধ্যে ছোট ছেলে বখাটে৷ বাড়িতে উশৃঙ্খলতা করত দীর্ঘদিন ধরেই৷ দুই বছর পূর্বে সে তার পিতাকে নেশায় আসক্ত হয়ে প্রচণ্ড মারধোর করে৷ তার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা হয় এবং ৮ মাস জেলে থাকে৷ পরবর্তী সময়ে ছেলে ভালো হয়ে গেছে ভেবে মা-বাবা তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে৷ তবে কিছুদিন ভাল চললেও সে ফের সংসারে অশান্তি সৃষ্টি করতে থাকে৷ তার যন্ত্রণায় মা ও ভাই বাড়ী থেকে চলে যায়৷ অষ্টমী পূজার রাতে ৮টা নাগাদ সে চড়াও হয় তার বাবার উপর৷ কাঠের ফালি দিয়ে আঘাত করে মাথায়৷ সঙ্গে সঙ্গে বাবা মাটিতে লুটিয়ে পরে এবং তাঁর মৃত্যু হয়৷ মা নিজের প্রাণ বাঁচাতে এলাকা বাসীর সাহায্য নেয়৷ কোন ভাবে রাত কাটলেও সকালে গ্রামের লোক আসলে তাদের উপরও চড়াও হয়৷ কোন ভাবে এলাকাবাসী তাকে ধরে বেঁধে খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ দুপুর ১ টা নাগাদ এসডিপিও তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে ধরে আনে থানায়৷ অপরদিকে মৃতদেহটি তেলিয়ামুড়া হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ খুনি ছেলেকে কিছু চিকিৎসার পর খোয়াই কোর্টে চালান দেওয়া হবে বলে জানান এসডিপিও তাপস দাস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top