News Flash

  • Home
  • Uncategorized
  • অটো ও ভ্যানের সংঘর্ষে গুরুতর জখম তিনজন
Image

অটো ও ভ্যানের সংঘর্ষে গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ সেপ্ঢেম্বর৷৷ মারুতী ও অটোর মুখোমুখী সংঘর্ষে গুরুতর জখম হয়েছে শিশুসহ তিনজন৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সোয়া বারোটা নাগাদ চড়িলামের পরিমল চৌমুহনীতে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-এফ-২৪১৩ নম্বরের একটি অটো যাত্রী নিয়ে রানীর বাজার থেকে কুপিলংয়ের দিকে যাচ্ছিল৷ পরিমল চৌমুহনীতে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা টিআর-০১-এফ-০৫৪৩ নম্বরের একটি মারুতী ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়েছে৷ তাতে অটোর তিন যাত্রী তুলেনা দাস (৬০) এবং তার মেয়ে বুল্টি দেবনাথ (২৪) ও নাতিন দীয়া দেবনাথ (৫)৷ তিনজনই গুরুতর জখম হয়৷ তুলেনা দাস অটো থেকে ছিটকে পড়ে যায় রাস্তায়৷ দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দূর্ঘটনাস্থলে ছুটে যায়৷ আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ তুলেনা দাসের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বাকি দুইজনের চিকিৎসা চলছে বিশালগড়ে৷ এদিকে, অটো চালক প্রসেনজিৎ পাল (৩২) কে পুলিশ গ্রেপ্তার করেছে৷ অন্যদিকে মারুতী ভ্যানের চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top