News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র সংসদ নির্বাচন, কিছুটা চিন্তিত, বাড়ি বাড়ি প্রচারে যাবে এসএফআই-টিএসইউ
Image

ছাত্র সংসদ নির্বাচন, কিছুটা চিন্তিত, বাড়ি বাড়ি প্রচারে যাবে এসএফআই-টিএসইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ হাওয়া অনূকূলে নেই৷ অন্তত বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই’র রাজ্য সম্পাদকের বক্তব্যে এমনটাই মনে হয়েছে৷ কারণ, এবছর কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে বাড়ি বাড়ি প্রচারে যাবে এসএফআই-টিএসইউ নেতৃবৃন্দ৷ এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবের বক্তব্য, ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে এবছর তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হবে৷ সাম্প্রদায়িক শক্তির ঐক্যের লড়াই টিকিয়ে রেখে ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা করতে এই বিষয়গুলি তাঁদের বোঝাতে হবে৷ পাশাপাশি তাঁদের অভিভাবকদের এসম্পর্কে বোঝানো হবে৷ নতুন এই উদ্যোগ সম্পর্কে তাঁর বক্তব্য, এমনটা আগেও হয়েছে৷ তবে, ভিন্ন কায়দায়৷ আগে নির্বাচনের আগে ছাত্র-ছাত্রীদের ডেকে এনে সভা করা হতো৷ এবছর সভা করার পাশাপাশি তাদের বাড়ি যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংগঠন৷
মূলত, শুক্রবার এমবিবি কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এভিবিপি) সাথে সংঘর্ষের বিষয়ে শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য এসএফআই-টিএসইউ নেতৃবৃন্দ৷ এখন কলেজগুলিতে এনএসইউআই, টিএমসিপি’র অস্তিত্ব নেই বললেই চলে৷ তাই এবছর ছাত্র সংসদ নির্বাচনে লড়াই এসএফআই-টিএসইউ বনাম বিজেপি-আরএসএস’র মধ্যে হবে বলে নবারুণ দেব দাবি করেন৷ তাঁর মতে, যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, ছাত্র সংসদ নির্বাচনে লড়াই তাঁদের সাথেই হবে৷ তাঁর দাবি, ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষ্যে বামপন্থী ছাত্র সংগঠন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার সুযোগ পেয়েছে৷ তিনি বলেন, শুক্রবার বিজেপি- আরএসএস’র ছাত্র সংগঠন এভিবিপি এমবিবি কলেজে মনোনয়নপত্র সংগ্রহের কাজে ঝামেলা সৃষ্টি করেছে৷ আগামীদিনেও তাঁদের লক্ষ্য থাকবে নির্বাচনকে ঘিরে অস্থির পরিস্থিতি কায়েমের৷ এসএফআই রাজ্য সম্পাদকের কটাক্ষ, নানাভাবে নির্বাচনকে পিছু হটার জন্য ঝামেলা সৃষ্টি করবে এভিবিপি৷ তারা সন্ত্রাসের নাম করে নির্বাচন বয়কটের ফন্দি আঁটছে৷ তাঁর বক্তব্য, এসএফআই-টিএসইউ কর্মী সমর্থকদের এভিবিপি’র সম্পর্কে অবহিত করা হবে৷ যাতে ছাত্রছাত্রীরা এভিবিপি’র ফাঁদে পা না দিতে পারে৷ নবারুনের বক্তব্য, এরাজ্যে এভিবিপি’র কোন অইস্তত্বই নেই৷ বহিরাগতদের এনে এরাজ্যে ছাত্র সংসদ নির্বাচনে অশান্তি কায়েমের উদ্দেশ্য তাদের৷ তাই, আগামী ১১ সেপ্ঢেম্বর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি প্রচারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন৷ ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বোঝানো হবে৷
এখন প্রশ্ণ, অস্তিত্ব নেই এমন ছাত্র সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে নেমে ঘাম ঝড়াতে হবে কেন৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে বর্তমান পরিস্থিতির নিরিখে জনগণকে কাছে ঘাম ঝড়াতে হবেই৷ কারণ, মানুষের মধ্যে বামেদের প্রতি ক্ষোভ মারাত্মকভাবে বেড়েছে৷ একথা খোদ বাম শীর্ষ নেতৃত্বরাও মানছেন৷ চাকুরীজীবী থেকে শুরু করে বেকার, পাশাপাশি অন্যান্য অংশের মানুষও অনেকটাই ক্ষুব্ধ বামেদের উপর৷ তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিজেপি৷ স্বাভাবিকভাবে এর প্রভাব ছাত্র-যুবদের মধ্যেও পড়ছে৷ ফলে, ছাত্র সংসদ নির্বাচন সহজে উৎরানো যাবে না, তা মুখে না বললেও চিন্তিত আছেন এসএফআই-টিএসইউ নেতৃবৃন্দ৷
অবশ্য, এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা দে ছাত্র সংসদ নির্বাচনে কঠিন লড়াই হবে, তা মানতে চাইছেন না৷ একই সুরে নবারুন দেবের বক্তব্য, রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যেই ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, নির্বচনী লড়াই কঠিন হবে না বলে তিনি মনে করেন৷ তবে, এভিবিপি শান্তিময় পরিবেশে আগুন লাগানোর চেষ্টা করবে, সেটাই এখন তাঁদের ভাবাচ্ছে৷ তাই, সকলে যাতে প্ররোচনার ফাঁদে পা দেওয়ার থেকে বিরত থাকে সেই চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন৷ তাঁর বিশ্বাস, ছাত্র সংসদ নির্বাচন এসএফআই-টিএসইউজোটের বিপুল ভোটে জয় হবে৷
এদিন তিনি আরো জানিয়েছেন, ৪টি কলেজ বাদে সবকটি কলেজে জিএস, ভিপি এবং এজিএস পদে প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গেছে৷ তাছাড়া অফিস বিয়ারারদেরও নাম চূড়ান্ত হয়ে গেছে৷ আগামী ৪ কিংবা ৫ সেপ্ঢেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়া হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top