News Flash

  • Home
  • Uncategorized
  • দশ মাসের শিশুকন্যাকে ছড়ার জলে ফেলে খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা
Image

দশ মাসের শিশুকন্যাকে ছড়ার জলে ফেলে খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ আগস্ট৷৷ পাষণ্ড পিতা হত্যা করল তার ১০ মাসের শিশু কন্যাকে৷ ঘটনা চাম্পাহাওড় থানা এলাকায়৷ সাংসারিক ঝামেলা এবং কন্যা সন্তান হবার জেরেই প্রাণ দিতে হল মিসা দেববর্র্ম নামে ১০ মাসের শিশু কন্যাটিকে৷ শুধু তাই নয় মিসার জন্মের পর থেকেই সংসারে অশান্তি হয়৷ তার জন্মের ১০ মাস পর মদমত্ত পিতার হাতেই তার মর্র্মন্তিক মৃত্যু হল৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে চাম্পাহাওড় থানার ওসি জানান, থানার সন্নিকটেই বসবাস করত রোস্তম দেববর্র্ম ও তার পরিবার৷ ১০ পূর্বে তার ফুটফুটে কন্যা সন্তানও জন্ম নেয়৷ মেয়ের নাম রাখা হয় মিসা৷ কিন্তু মিসার জন্মের পর থেকেই সংসারে শুরু হয় অশান্তি৷ শুক্রবার রাত আনুমানিক ১২ টা নাগাদ রোস্তম দেববর্মা মদমত্ত কন্যাকে ঘর থেকে ছুড়ে ১০ মিটার দূরে ফেলে দেয়৷ কন্যা সন্তানটি বাড়ির পাশের ছড়াতে গিয়ে পড়ে৷ ঘটনা জানাজানি হতেই ছুটে আসে পুলিশ৷ বহু খোঁজাখুজির পর ছড়া থেকে মৃত অবস্থায় ১০ মাসের শিশু কন্যাকে উদ্ধার করে৷ অবোঝ শিশু কন্যার মর্র্মন্তিক পরিণতি আমাদের সভ্য সমাজের দিকে আরও একবার প্রশ্ণ ছুঁড়ে দিয়ে গেল৷ মায়ের অশ্রুসজল চোঘ বারবারই কনা হত্যাকারী পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছিল৷ এদিকে ঘটনার পর পরই ১০ মাসের শিশু কন্যাকে হত্যাকারী পাষণ্ড পিতা রোস্তম দেববর্র্মকে গ্রেফতার করে তাকে আদালতে পাঠায় পুলিশ৷ শনিবার সকালে ময়না তদন্তের পর ১০ মাসের শিশু কন্যার মৃদদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top