News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামোন্নয়ন, কৃষি, বন ও পঞ্চায়েত দপ্তরের মানতে হবে না জিএফআর
Image

গ্রামোন্নয়ন, কৃষি, বন ও পঞ্চায়েত দপ্তরের মানতে হবে না জিএফআর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট ৷৷ জিএফআর ২০১৭ (জেনারেল ফিনান্সিয়াল রুলস) সংশোধনের ফলে রাজ্য সরকারের চারটি দপ্তর ছাড় পেয়েছে৷ গ্রামোন্নয়ন, কৃষি, বন এবং পঞ্চায়েত এই চারটি দপ্তর এখন থেকে জিএফআর মেনে খরচ করতে হবে না৷ দপ্তর চাইলে সরাসরি যে কোন কিছু কিনতে পারবে৷ বৃহস্পতিবার মহাকরণে এই সংবাদ দিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া৷
তিনি জানান, নতুন জিএফআর গ্রহণ করেছে৷ সে মোতাবেক রাজ্য সরকারও জিএফআর সংশোধন করেছে৷ তাতে চারটি দপ্তরকে ছাড় দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের গ্রামোন্নয়ন, কৃষি, বন এবং পঞ্চায়েত দপ্তরের এখন থেকে জিএফআর মেনে খরচ করতে হবে না৷
তাতে ধারণা করা হচ্ছে, এখন থেকে এই চারটি দপ্তর নিজেদের খেয়াল খুশি মতো খরচ করবে৷ সম্প্রতি উচ্চ আদালত গ্রামোন্নয়ন দপ্তরকে জিএফআর মেনে খরচ করার জন্য নির্দেশ দিয়েছিল৷ কিন্তু, এখন জিএফআর সংশোধন হওয়ায় গ্রামোন্নয়ন দপ্তর তাতে ছাড় পেয়েছে৷ ফলে, উচ্চ আদালতের নির্দেশ মেনে জিএফআর মোতাবেক খরচ করার কোন বাধ্যবাধকতা রইল না৷ গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, উচ্চ আদালতে জিএফআর সংশোধনের বিষয়টি জানানো হবে৷
এদিকে, রেগা প্রকল্পে মেটেরিয়াল কম্পোনেন্টের টাকা ঠিক মতো না পাওয়ায় কাজ করা যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী৷ এখন পর্যন্ত প্রথম কিস্তির ১৭৭ কোটি টাকা পাওয়া গেছে৷ তার মধ্যে ৪০ কোটি টাকা মেটেরিয়াল কম্পোনেন্ট বাবদ৷ তিনি জানান, যেখানে জিনিষের প্রয়োজন সেখানে টাকার অভাবে কাজ করা যাচ্ছে না৷ তাই, গড়ে এখন পর্যন্ত ১৪ শ্রম দিবস কাজ হয়েছে৷ দূর্গোৎসবের আগে ২০ শ্রম দিবস কাজ হতে পারে বলে আশা করা যাচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top