News Flash

  • Home
  • Uncategorized
  • ফলাফল পুনঃমূল্যায়ণের দাবীতে অধ্যক্ষকে ডেপুটেশন এসএফআই’র
Image

ফলাফল পুনঃমূল্যায়ণের দাবীতে অধ্যক্ষকে ডেপুটেশন এসএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ এম বি বি কলেজের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশে দুর্নীতির বিরুদ্ধে এবারে এসএফআই ও মাঠ নেমেছে৷ ফলাফল প্রকাশ হতেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, কলেজ অধ্যক্ষ ঘেরাও ও মিছিল সংগঠিত করে সোমবার প্রতিবাদ জানিয়েছে৷ অভিযোগ, বিলম্বে বোধধয় হয়েছে ছাত্র দরদী বাম ছাত্র সংগঠনের৷ ১১২ জন ছাত্রছাত্রী ফেল করে উচ্চশিক্ষার দরজা বন্ধ দেখে হতাশায় ভোগছেন৷ ফলাফল সুষ্ঠভাবে পুনঃমূল্যায়ণের দাবী জানিয়ে মঙ্গলবার এম বি বি কলেজের অধ্যক্ষ দিলীপ সরকারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন এস এফ আই সদর বিভাগীয় কমিটি৷ ফলাফল প্রকাশে কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে প্রকারন্তরে মান্যতা দিয়ে ফলাফল পুনরায় প্রকাশ করে ১১২ জনকে পাশ করানোর আর্জি জানিয়েছে অধ্যক্ষের কাছে ছাত্রনেতারা৷ তাদের মতে, একসঙ্গে ১১২ জন ৮ নম্বর পাশের নূন্যতম নম্বর পাবেনা মেনে নেওয়া যায়না৷ বিভিন্ন ছাত্র সংগঠনের তোরজোড় হলেও কলেজ কর্তৃপক্ষ নীরব৷ উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ণ অকৃতকার্য ছাত্রছাত্রীরা৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top