News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক বেসরকারীকরনের বিরোধীতায় যৌথ মঞ্চের ধর্মঘট
Image

ব্যাঙ্ক বেসরকারীকরনের বিরোধীতায় যৌথ মঞ্চের ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ ১৭ দফা দাবিকে সামনে রেখে সারা ভারতে ব্যাঙ্ক ধর্মঘট হল মঙ্গলবার৷ গোটা দেশের সঙ্গে রাজ্যেও ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে৷ প্রতিটি ব্যাঙ্কের সামনে ব্যাঙ্ক কর্মীরা জড়ো হয়ে ধর্মঘটের সমর্থনে আওয়াজ তোলে এবং কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ এবং সংকোচন নীতির প্রতিবাদ জানায়৷ ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাচাঁও দাবী তোলে কর্মীরা৷ সেই সঙ্গে ব্যাঙ্ক কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হন তারা৷ এবারের সারা ভারত ব্যাঙ্ক ধর্মঘট কার্যত ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন এর ডাকে সংগঠিত করা হয়৷ দেশের ব্যাঙ্কিং শিল্পকে কেন্দ্রীয় সরকার পঙ্গু করে দিয়ে, বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি যৌথ মঞ্চের৷ ব্যাঙ্ক শিল্পকে বাঁচাতে ১৭ দফা দাবিকে সামনে এনে যৌথ মঞ্চ ২৭ ই জুলাই থেকে ধর্মঘটের সমর্থনে লাগাতর প্রচার আভিযান করে এবং ব্যাঙ্ক শিল্পকে বেসরকারিকরণের হাত থেকে বাঁচাতে এই ধর্মঘট বলে জানান ইউনিয়নের রাজ্য সম্পাদক নিখিল ঘোষ৷ পূর্ব ঘোষিত ২২ আগষ্ট ব্যাঙ্ক ধর্মঘটে গোটা দেশের সঙ্গে রাজ্যে ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top