News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মহত্যা শৌচাগারে
Image

জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মহত্যা শৌচাগারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ জিবি হাসপাতালে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রোগীর রহস্যজনকভাবে আত্মহত্যা শৌচাগারে৷ মৃতের নাম রাজু কর্মকার (৪০)৷ যোগেন্দ্রনগর আদর্শ কলোনীর বাসিন্দা মৃত রাজু পেশায় ইট, বালির ঠিকেদার৷ শনিবার রাতে আত্মহত্যা করতে গিয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশনে বাধাপ্রাপ্ত হয় স্থানীয়দের বাধাদানে৷ রেল পুলিশ জিবি হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গিয়েছে৷ হতচকিত ঘটনা, মৃতের স্ত্রী সকালে হাসপাতালে খোঁজ করতে গিয়ে জানতে পেরেছেন পালিয়ে গিয়েছে চিকিৎসাধীন রোগী৷ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্ণ চিহ্ণের মুখে ঠেলে দিয়ে রোগীর পলায়নের কোন তথ্য নেই কর্তৃপক্ষের হাতে৷ জনৈক সেবিকা বিষয়টি উড়িয়ে দিয়ে দায়িত্ব খালাস করেছেন৷ সাফাই কর্মীরা শৌচাগারে ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকার শুরু করেন৷ মেডিসিন ওয়ার্ডের শৌচাগারে রহস্যজনকভাবে গলায় চাদর লাগিয়ে আত্মহত্যা যুবকের৷ সমস্ত চিকিৎসাধীন রোগী ও আত্মীয় পরিজন ভীত হয়ে পড়েছেন৷ প্রশ্ণ উঠছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগী কিভাবে শৌচাগারে আত্মহত্যা করেছে? স্বাস্থ্য কর্মীরা কিভাবে মৃতের পরিবারকে পালিয়ে যাওয়ার মিথ্যা গল্প শুনিয়েছেন? মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ তবে, চিকিৎসাধীন রোগীর হাসপাতাল শৌচাগারে আত্মঘাতী হওয়ার নেপথ্যে নানা প্রশ্ণ উঠছে৷ খবর চাউর হতেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top