News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, মৃত ৩
Image

মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, মৃত ৩

মুম্বই, ১৯ আগস্ট (হি.স.): মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কে ট্রাক ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন তিন জন যাত্রী| শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড়ে| দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি এতটাই দ্রুত গতিতে আসছিল যে, ট্রাকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়| গাড়ি থেকে আলদা হয়ে গিয়েছে ছাদ|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মহারাষ্ট্রের পালগড়ে মুম্বই-আহমেদাৱাদ জাতীয় সড়ক ধরে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল ফিয়াট লিনিয়া গাড়িটি| সেই সময় উল্টো দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে ডানদিক ঘেঁষে ধাক্কা লাগে গাড়িটির| দুর্ঘটনার জেরে গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জন যাত্রীর| কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top