News Flash

  • Home
  • Uncategorized
  • গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের হলফনামা চাইল এলাহাবাদ হাইকোর্ট
Image

গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের হলফনামা চাইল এলাহাবাদ হাইকোর্ট

লখনউ, ১৮ অগাস্ট (হি.স.) : গোরক্ষপুরের সরকারি হাসপাতালে দফায় দফায় শিশুমৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে হলফনামা দাখিল করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। এক জনস্বার্থ পিটিশন দায়ের হওয়ার পর যোগী আদিত্যনাথ সরকার ও রাজ্যের মেডিকেল এডুকেশন সংক্রান্ত ডিরেক্টর জেনারেলের বিস্তারিত রির্পোট চাইল অাদালত। এজন্য অাদালত ছয় সপ্তাহ সময় দিয়েছে বলে জানা গিয়েছে। অাগামী ৯ অক্টোবর পরবর্তী শুনানির দিন স্থির করেছে আদালত।
জনস্বার্থ পিটিশনটি করেন জনৈক সমাজকর্মী নুতন ঠাকুর। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের এপর্যন্ত নেওয়া পদক্ষেপে এটাই স্পষ্ট, তারা শিশুমৃত্যুর ঘটনায় সত্য আড়াল করে দোষীদের বাঁচাতেই ব্যস্ত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি দয়াশঙ্কর তেওয়ারির বেঞ্চ সমাজকর্মী পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাঘবেন্দ্র প্রতাপ সিংহ, মেডিকেল এডুকেশনের কৌঁসুলি সঞ্জয় ভাসিনের বক্তব্যও শোনে। অ্যাডভোকেট জেনারেল জনস্বার্থ পিটিশনের বিরোধিতা করে বলেন, রাজ্য সরকার যা যা করা সম্ভব, সব করেছে, মুখ্যসচিবের পেশ করা রিপোর্টের বয়ানমত তার পক্ষে করা সম্ভব, এমন সব পদক্ষেপই করবে। এদিকে, বৃহস্পতিবার রাতে অারও দুটি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ গোরক্ষপুর কান্ডে হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল একশো৷
উল্লেখ্য, গত ৭ আগস্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে এনসেফালাইটিস সমেত নানা কারণে শিশুদের মৃত্যু হয়েছে। অভিযোগ, বিল বকেয়া থাকায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়৷অক্সিজেন সরবরাহকারী সংস্থাটি দাবি করে অনেকবার বলা সত্ত্বেও তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর না মেলায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত৷ এর জেরেই গত সাত দিনে একশো শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
এদিকে পর পর এতগুলি শিশু মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা৷মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর পেছনে কোনও চক্রান্ত রয়েছে কি না তা প্রশাসনকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন৷ ইতিমধ্যেই হাসপাতালের এক চিকিৎসক ও এক আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ বিরোধীরা সহ বেশ কিছু শিশুর বাবা-মায়ের দাবি, প্রয়োজনের সময় হাসপাতালে অক্সিজেন মেলেনি, তার ফলেই মারা গিয়েছে ওরা। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top