News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রাণ অপ্রতুল, বাংলাদেশের বন্যায় মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে
Image

ত্রাণ অপ্রতুল, বাংলাদেশের বন্যায় মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে

ঢাকা, ১৭ আগস্ট (হি.স.): বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সরকারি হিসাব অনুসারে, বাংলাদেশের ২১টি জেলা বন্যা কবলিত। মোট ৩৩ লাখ মানুষ বন্যা দুর্গত। মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গা বন্যা কবলিত। দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট বা গাইবান্ধা জেলায় বহু মানুষ বন্যা দুর্গত। মোট ২১টি জেলা এখন বন্যা কবলিত বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
বন্যার জেরে কৃষিজমি, মাঠঘাট, বাড়িঘর, রেললাইন, সড়ক – সবই জলের তলায়। বহু মানুষ আশ্রয়কেন্দ্র ঠাঁই নিয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলিতে পানীয় জল ও খাবারের সঙ্কট দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অভিভাবকেরা শিশুদের নিয়ে পড়েছেন ঘোর বিপাকে।
দিনাজপুর জেলায় মোট ২ লাখ ৭৮ হাজার হেক্টর জমিতে ধানের চাষ হয়। পুরো জমিই এখন বন্যার জলের তলায়। বিপুল পরিমাণ কৃষিজমি জলের তলায় থাকায় কৃষকদের অবস্থাও অসহায়। প্রসঙ্গত, এবছরের বাংলাদেশে বন্যা যে আকার ধারণ করেছে, তা গত তিন দশকের সব রেকর্ডকেই ছাপিয়ে গিয়েছে।
এছাড়া, বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে। এর ফলে জল ঢুকছে হু হু করে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ জানালেন, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলায় নদীবাঁধ ভেঙে গিয়েছে। এছাড়া, উত্তরের নদীগুলি ভরাট হয়ে গিয়েছে। অতিরিক্ত বৃষ্টি ও উজানে ভারত থেকে যে জলস্রোত ঢুকেছে, তা এখানকার নদীগুলি ধারণ করতে পারছে না। ফলে পরিস্থিতি আরও খারাপ দিকে যাচ্ছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top