News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারীদের হামলায় দুই বিএসএফ জওয়ান জখম
Image

পাচারকারীদের হামলায় দুই বিএসএফ জওয়ান জখম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগষ্ট৷৷ পাচার রুখতে গিয়ে কৈলাসহরের লাটিয়াপুরা সীমান্তে পাচারকারীদের ছোড়া ইটের আঘাতে ২ জন বিএসএফ জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছেন৷ তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে ইরানি থানার পুলিশ জানিয়েছে, রাতে লাটিয়াপুরা বিওপির সামনে দিয়ে দুজন পাচারকারী বিড়ি ও অন্যান্য কিছু সামগ্রী বাংলাদেশে নিয়ে যাওয়ার সময় জওয়ানরা দেখে তাদের চ্যালেঞ্জ জানালে পাচারকারীরা পালিয়ে যাবার চেষ্টা করে৷ জওয়ানরা যখন পিছু নেয় তখন পাচারকারীরা সীমান্ত লাগোয়া এক বাড়িতে ঢুকে যায় এবং বিড়ির বান্ডিল এবং অন্যান্য সব সামগ্রী গুলো লুকিয়ে ফেলে৷ পড়ে বাড়ির মহিলা, পুরুষ ও পাচারকারীরা সম্মিলিতভাবে জওয়ানদের উপর ইট ছুঁড়তে থাকে৷ তাতে বিএসএফ জওয়ান অখিলেশ কুমার যাদব (২৭) ধরম পাল (২৬) আহত হন৷ খবর পেয়ে ইরানি থানার পুলিশ সীমান্তে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ বিএসএফ সূত্রে জানা গেছে, সে রাতে জওয়ানরা ৭২ হাজার বিড়ি পাচার কালে আটক করেছে৷ যার বাজার দর ৫০ হাজার টাকা৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top